IQNA

9:17 - July 01, 2016
সংবাদ: 2601098

ভারতে ৩ কুরআন অবমাননাকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক: গত শুক্রবার রাতে পবিত্র কুরআন অবমানকারী ও মালেরকোটলা শহরে বিশৃংখলা সৃষ্টিকারী ৩ ব্যক্তিকে আটক করেছে ভারতের পাঞ্জাব রাজ্য পুলিশ।

ভারতে ৩ কুরআন অবমাননাকারী আটক
হিন্দুস্তান টাইমসের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এর নেপথ্যে ছিল বিজয় কুমার নামক ইসলাম বিদ্বেষী এক ব্যক্তি। সে পবিত্র কুরআনের প্রতি অবমাননার মাধ্যমে সমাজে বিশৃংখলা সৃষ্টি করতে চেয়েছিল।

প্রতিবেদনে বলা হচ্ছে যে, ইতিপূর্বেও সে একই ধরনের বিশৃংখলা উত্তরপ্রদেশ রাজ্যেও সৃষ্টি করেছিল। বিজয় কুমার একজন মুসলিম বিদ্বেষী এবং উগ্রতাবাদী।

গত শুক্রবার ভারতের পাঞ্জাব রাজ্যের মালেরকোটলা শহরে পবিত্র কুরআনের কিছু পৃষ্ঠা পাওয়া যায়। এর প্রতিবাদে একটি দল রাত একটার দিকে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চালায়।

পবিত্র কুরআনের প্রতি অবমাননাকারীদের বিরুদ্ধে তিনটি অভিযোগ দায়ের করে পাঞ্জাব পুলিশ। এতে অন্তত ২৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর ঐ ৩ ব্যক্তিকে চিহ্নিত এবং আটক করা হয়।#3511453


ভারতে ৩ কুরআন অবমাননাকারী আটক

ভারতে ৩ কুরআন অবমাননাকারী আটক
captcha