
লেবানিজ দৈনিক ‘আন-নাহার আল-জাদিদ’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: সামাজিক যোগযোগের ওয়েব সাইট ফেইসবুকে মহানবি (স.), পবিত্র কুরআন ও ইসলামের প্রতি অবমাননাকারী এক ব্যক্তিকে আটক করেছে আলজেরিয়ার ‘সাতিফ’ প্রদেশের পুলিশ।
প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত ঐ ব্যক্তি আলজেরিয়ার ‘সাতিফ’ প্রদেশের বানি ওয়ারাসালান শহরের বাসিন্দা। সে মহানবি (স.) ও ইসলামের প্রতি অবমাননা ছাড়াও পবিত্র কুরআনের ৪টি সূরা বিকৃত করে পোস্ট করেছিল।#3519393