IQNA

23:19 - August 06, 2016
সংবাদ: 2601337

লন্ডনে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের রাজধানী লন্ডনে ইমাম হুসাইন (আ.) ইন্সটিটিউটের পক্ষ থেকে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

লন্ডনে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

বার্তা সংস্থা ইকনা: উক্ত বার্ষিক প্রতিযোগিতা দুইটি বিভাগে যথাক্রমে তাজবিদ এবং তারতিল বিভাগে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ইংল্যান্ডের ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
এই প্রতিযোগিতা লন্ডনে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিযোগিতার বিচারক হিসাবে কুরআন তিলাওয়াতের আহকাম ও এয়রাবের জন্য "সাইয়্যেদ  জালাল মায়সুমি", ওয়াকফ (থামা) ও এবতেদা (শুরু)র জন্য ''সাইয়্যেদ মুনির আল হাকিম' এবং সুরের জন্য "মুস্তাফা আল-আলী" উপস্থিত ছিলেন।
ইংল্যান্ডে বসবাসকৃত আফগানিস্তানের শিয়া মুসলমানের উদ্যোগে ৫ বছর পূর্বে লন্ডনের ইমাম হুসাইন (আ.) ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এই ইন্সটিটিউট অন্যান্য কার্যক্রমের পাশাপাশি কুরআনিক কার্যক্রমের উপর বেশ সক্রিয় ভাবে কাজ করে আসছে। কুরআনের আলোকে সকল কার্যক্রম কুরআনের শিক্ষক এবং ক্বারি সাইয়্যেদ জালাল মায়সুমী'র তত্ত্বাবধানে সংগঠিত হয়।
iqna


captcha