IQNA

ওমানে কুরআন ভিত্তিক কোর্সের আয়োজন

4:28 - August 31, 2016
সংবাদ: 2601489
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: ‘কুরআনের সাথে ভ্রমণ’ শীর্ষক কোর্স গত সোমবার (২৯ আগস্ট) থেকে ওমানের ‘যাহেরা’ প্রদেশের ‘ইব্রি’ শহরে শুরু হয়েছে।

আল-ওয়াহদাহ ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: কুরআন বিষয়ক এ কোর্সটি ওমানের ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘কুরআনের সাথে ভ্রমণ’ শিরোনামে দেশের যাহেরা প্রদেশের ‘ইব্রি’ শহরে অনুষ্ঠিত হচ্ছে। কোর্সটির কার্যক্রম ৩ দিন ব্যাপী অব্যাহত থাকবে।

কুরআন প্রতিযোগিতা আয়োজন ও প্রতিযোগিতার বিচারকার্যে নতুনত্ব আনা ইত্যাদি বিষয় পর্যালোচিত হবে এতে। পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াতের ক্ষেত্রে প্রচলিত ভুলগুলো শুদ্ধ করার তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসও অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ওমানের কুরআন বিষয়ক সংস্থার প্রধান শাইখ আব্দুল্লাহ বিন সালেম আল-হান্নায়ী এ কোর্সে প্রশিক্ষকের দায়িত্বে থাকবেন।#3526491

captcha