IQNA

8:18 - October 02, 2016
সংবাদ: 2601676

যে দেশ প্রথম বোরখা নিষিদ্ধ করেছিলো

ইসলাম ধর্মাবলম্বী মহিলারা বোরখা পরে থাকেন। সারাবিশ্বে মুসলিম রমনীদের ক্ষেত্রে বোরখা পড়ার নিষেধাজ্ঞা না থাকলেও সাম্প্রতিক সময়ে পৃথিবীর অনেক দেশেই বোরখা পরা নিষিদ্ধ হয়ে গেছে। ২০১০ সালে ফ্রান্স যখন প্রথম বোরখা নিষিদ্ধ করে তখন তা ইউরোপে তীব্র বিতর্ক সৃষ্টি করে।

যে দেশ প্রথম বোরখা নিষিদ্ধ করেছিলো
যে দেশ প্রথম বোরখা নিষিদ্ধ করেছিলো
ইউরোপে ফ্রান্সই ছিল প্রথম দেশ যারা বোরখা পড়া নিষিদ্ধ করে।
পশ্চিম ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম ফ্রান্সেই। ফ্রান্সে প্রায় পঞ্চাশ লাখ মুসলিম বসবাস করে। কিন্তু ফ্রান্সে যখন এই আইন জারি করা হয় তখন ফ্রান্সে মাত্র ২০০০ মুসলিম মহিলা বোরখা পড়তো।
সে সময়ের ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ঘোষণা করেন যে ফ্রান্সে বোরখা পড়া চলবে না। ফ্রান্সের ধর্মনিরপেক্ষতার আদর্শের সঙ্গে এটিকে সংঘাতপূর্ণ বলে বর্ণনা করেন তিনি।
ফ্রান্সে আইন আছে বোরখা পড়া অবস্থায় ধরা পড়লে তাকে ৩২ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা দিতে হবে। ফ্রান্সের মুসলিমরা এই আইনের বিরুদ্ধে ইউরোপীয় মানবাধিকার আদালত পর্যন্ত গিয়েছিল কিন্তু তাদের চেষ্টা সফল হয়নি।
তবে ফ্রান্স ছাড়াও পৃথিবীর অন্যান্য অনেক দেশেও বোরখা পরা নিষিদ্ধ। ফ্রান্সের পথ ধরে ২০১২ সালে বেলিজিয়ামে একই ভাবে নিষিদ্ধ করে বোরখা। নেদারল্যান্ডসে ২০১৫ সালের মে মাসে বোরখা নিষিদ্ধ করা হয়। নেদারল্যান্ডসের স্কুলগুলোতে ২০০৭ সালে বোরখা বা মুখ ঢাকা নিকাব নিষিদ্ধ করা হয়। কিন্তু এই নিষেধাজ্ঞা পরে সারা দেশে কার্যকর করা হয়েছে। এছাড়াও সুইজারল্যান্ড, ইতালিতেও বোরখা পরা নিষিদ্ধ।
captcha