IQNA

প্রথম ওয়াক্তে নামাজ পড়ার গুরুত্ব ও প্রভাব!

14:47 - October 05, 2016
সংবাদ: 2601705
যারা প্রথম ওয়াক্তে নামাজ আায় করে তাদের নামাজ আল্লাহর ওয়ালির সাথে আসমানে উঠে যায়। কেননা ইমাম মাহদী(আ.) সর্বদা প্রথম ওয়াক্তে নামাজ আদায় করেন।

 মানুষ গতিশীল একটি অস্তিত্ব এবং সে কখনোই থেমে থাকতে পারে না। আর প্রতিটি চলমান অস্তিত্বের জন্য চালিকা শক্তির প্রয়োজন রয়েছে।

পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে: «هُوَ الَّذِي يُسَيِّرُكُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ» তিনিই তোমাদেরকে স্থলে ও জলে চলার শক্তি দান করে থাকেন।

আরও বর্নিত হয়েছে: «وَ الشَّمْسُ تَجْرِی لِمُسْتَقَرٍّ لَها»  সূর্য তার আপন পথে পরিভ্রমণ করে। «كُلُّ فِي فَلَكٍ يَسْبَحُونَ». এবং সব কিছুই তার নিজস্ব গতিপথে চলে।

পবিত্র ইমাগণের নেতৃত্বেই সকল কিছু পরিচালিত হয়। ইমামগণ মানুষের নেতা হওয়ার পাশাপাশি সকল অস্তিত্বেরও নেতা ও পরিচালক।

সুতরাং যারা পথ হারাদের পথ দেখায় এবং অসহায়দের সহায়তা করে তারাও ইমামগণের প্রতিনিধি হিসাবে এই কাজ করে থাকে।

মূল কথা হচ্ছে যারা উপযুক্ত যোগ্যতা ও মর্যাদা অর্জণ করতে পেরেছে তারাই কেবল সরাসরি ইমাম মাহধীর মাধ্যমে হেদায়াত প্রাপ্ত হন। আর অন্য সকলে ইমাম মাহদীর মনোনীত ও পছন্দনীয় আওলিয়াদের মাধ্যমে ইমা মাহদীর হেদায়াত ও নির্দেশনা পেয়ে থাকে।

captcha