IQNA

23:58 - November 24, 2016
সংবাদ: 2602023

ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বাবেল প্রদেশের হিল্লা শহরের একটি পেট্রল স্টেশনের কাছে গাড়িবোমা হামলায় প্রায় ৮০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই ইরানের নাগরিক।

ইরাকে গাড়িবোমা হামলায় ২৪ ইরানিসহ একশ' ব্যক্তি নিহত; তেহরানের কঠোর নিন্দা

বার্তা সংস্থা ইকনা: সংবাদ সংস্থা রয়টার্স বৃহস্পতিবার বিকালে ঘোষণা করেছে, বাবেল প্রদেশের হিল্লা শহরের একটি পেট্রল স্টেশনের কাছে সন্ত্রাসীরা গাড়িবোমা হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলায় নিহতের সংখ্যা ৮০তে পৌঁছেছে।
বিশ্বনবী (সা.)'র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইনের (আ.) শাহাদাতের চেহলাম বার্ষিকীর অনুষ্ঠান শেষে পবিত্র শহর কারবালা নগরী থেকে ইরানে ফেরার পথে সন্ত্রাসীরা এই হামলা চালায়। পেট্রল স্টেশন এবং রেস্টুরেন্টের মধ্যবর্তী এলাকায় একটি বাসে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটায়।
ইরাকের একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, সংবাদ সংস্থা এএফপিকে বলেন: "হামলার সময় যায়েরের (যিয়ারাতকারী) সাতটি বাস পেট্রল স্টেশনের ভিতরে অবস্থান করছিল।"
এসকল বাসের অধিকাংশই ইরান, বাহরাইন ও ইরাকের নাগরিক ছিল।
কয়েক জন ইরানী যায়ের নিহত হওয়ার বিষটি নিশ্চিত করেনে ইরানের কনসাল জেনারেল।
গাড়িবোমা হামলায় কয়েক ঘণ্টার মধ্যে তাকফিরী সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই হামলার দায়ভার গ্রহণ করেছে।
বলাবাহুল্য, চেহলাম বার্ষিকীর শোকানুষ্ঠানে অংশ নিতে ইরান থেকে ২০ লাখের বেশি মুসলমান ইরাক গিয়েছিলেন। তাদের অনেকেই এরইমধ্যে দেশে ফিরেছেন। দায়েশ সন্ত্রাসীরা একের পর এক ব্যর্থ হয়ে প্রতিক্রিয়া হিসেবে এ ধরনের হামলা চালাচ্ছে।
iqna


captcha