IQNA

23:56 - February 28, 2017
সংবাদ: 2602629

দক্ষিণ আমেরিকার প্রাচীনতম মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার প্রাচীনতম মসজিদ প্রায় ৯০ বছর পূর্বে ব্রাজিলের সায়ুলিপুলু শহরে নির্মাণ করা হয়েছে।

দক্ষিণ আমেরিকার প্রাচীনতম মসজিদ
বার্তা সংস্থা ইকনা: এই মসজিদটি নির্মাণের জন্য ১৯৪১ সালে ইসলামিক চ্যারিটেবল এসোসিয়েশন প্রস্তাব দেয় এবং ইসলামিক এসোসিয়েশনের প্রতিনিধি, আরবি ও ইসলামী দেশর রাষ্ট্রদূত, সায়ুলিপুলু শহরের মেয়র ও শহর কর্মকর্তাগণ এবং খ্রিস্টান পাদ্রিদের দের উপস্থিতিতে ১৯৬০ সালে আনুষ্ঠানিক ভাবে মসজিদটির উদ্বোধন হয়।
মসজিদটি ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের বৈজ্ঞানিক, সাংস্কৃতিক এবং সামাজিক দিকগুলো তুলে ধরেছে।
মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও মঙ্গলবার ও শুক্রবারে এশার নামাজের পর মসজিদের পেশ ইমাম এবং পরিচালক আব্দুল হামিদ কর্তৃক ধর্মীয় কোর্স অনুষ্ঠিত হয়।
এছাড়াও আরবি ভাষা, ইসলামিক সংস্কৃতি, পর্তুগিজ ও ইংরেজি ভাষা কোর্স অনুষ্ঠিত হয়।
সম্প্রতি এই মসজিদের পক্ষ থেকে অর্থনৈতিক কার্যক্রমও পরিচালিত হয়ে আসছে, বিশেষ করে ১২ হাজার খাদ্যের প্যাকেট বিতরণ, শীতের কারণে ৫ হাজার কম্বল বিতরণ, ৪০ জন গরিব মুসলমানদের বাড়িভাড়া প্রদান এবং উদ্বাস্তু আইনি সেবা প্রদান করছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের প্রাচীন মসজিদের পক্ষ থেকে সেদেশের মুসলমানদের মাঝে অনুদিত কুরআন শরিফ বিতরণ করা হয়েছে।
iqna



captcha