বার্তা সংস্থা ইকনা: জর্ডানের বংশোদ্ভূত আমেরিকার নাগরিক 'লিজা সালাজ' ৮ম এপ্রিল সকাল ১০টায় ফিগুরা রোডে পদচারণ করছিলেন। সে সময় এক বর্ণবাদী ব্যক্তি তার নিকটে এসে চিৎকার করে বলে: 'তোমার দেশে ফিরে যাও' এবং তাকে হত্যার হুমকি দেয়।
অতঃপর ঐ ব্যক্তি পিছন থেকে তার ওপর হামলা চালায়। বর্ণবাদী ব্যক্তির হামলার ফলে ঐ ভদ্র মহিলা মাথায় আঘাতপ্রাপ্ত হন।
লিজা আমেরিকায় জন্মগ্রহণ করেছেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন: এটা অনেক ভয়ঙ্কর যে, আমি যে দেশে জন্মগ্রহণ করেছি, সেই দেশের জনগণদের ভয়ে আমার মনে সর্বদা আতঙ্ক বিরাজ করে এবং নিরাপত্তার জন্য নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যেতে হবে।
ঘাতক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে কিন্তু এখন পর্যন্ত তাকে বর্ণবাদের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়নি।
iqna