IQNA

তুরস্কে ডিজিটাল টম্বস্টোন নির্মাণ

23:53 - April 30, 2017
সংবাদ: 2602990
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দুই শিক্ষার্থী ডিজিটাল টম্বস্টোন (সমাধিপ্রস্তর বা কবরের উপরের পাথর) নির্মাণ করেছে। এই টম্বস্টোনে ক্যামেরা ও কুরআন তিলাওয়াতের অডিও ফাইল স্থাপন করা হয়েছে। এছাড়াও এর মাধ্যমে কবরের আশেপাশে থাকা গাছে পানি দেয়ারও সুব্যবস্থা রয়েছে। এগুলো সবকিছুই দুর থেকে রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
তুরস্কে ডিজিটাল টম্বস্টোন নির্মাণ
বার্তা সংস্থা ইকনা: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ছাত্রী "গোল উরাল" এবং "বাহার আকতার" নিজ উদ্যোগে একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ভাবিত করেছেন যার মাধ্যমে দুর থেকে নিজেদের মরহুম স্বজনদের কবর দেখা সম্ভব হবে এবং কবরের নিকটেই কুরআন তিলাওয়াতের অডিও ফাইল ছাড়া সম্ভব হবে। এমনকি এর মাধ্যমে কবরের পাথর ময়লা হলে তা ধৌত করা এবং কবরের আশেপাশে থাকা গাছে পানি দেয়ারও সুব্যবস্থার রয়েছে।
উদ্বাভকরা বলেছেন, যারা বিদেশে থাকে এবং নিজেদের মরহুম আত্মীয়-স্বজনদের করব জিয়ারতের জন্য কষ্ট পায় তাদের জন্য এই ডিজিটাল টম্বস্টোনটি নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে তার সহজেই তাদের মরহুম স্বজনদের কবর দেখতে পাবে এবং কবরের পাশে কুরআন তিলাওয়াত করাতে পারবে।
এই দুই ছাত্রী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের 'শানিলী উর্ফা' উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে। তারা "প্রযুক্তির সাহায্যে জীবনের সমস্যার সমাধান" নামক এক শ্লোগানের মাধ্যমে তাদের এই প্রকল্পকে সকলের সম্মুখে উপস্থাপন করেছেন।
গোল উরাল তার নতুন আবিষ্কার সম্পর্কে বলেন: আমরা বুঝতে পেরেছি করব যিয়ারত করতে গেলে গরিব শিশুরা অর্থ সাহায্য চাই এবং কবরের পাশে কুরআন তিলাওয়াত ও গাছপালায় পানি দেয়ার জন্য অনেক বিভিন্ন ধরণের সমস্যায় পরতে হয়। এই সমস্যা সমাধানের জন্য আমরা এই ডিজিটাল টম্বস্টোন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করি।
তিনি ডিজিটাল টম্বস্টোন কাজ সম্পর্কে বলেন: এটি কবরের ওপর স্থাপন করা হবে এবং সৌরশক্তির মাধ্যমে এটি চার্জ হবে। রিমোটের মাধ্যমে দুর থেকেই এর সকল কাজ নিয়ন্ত্রণ করা যাবে।
গোল উরাল আরও বলেন: মরহুমের যেসকল সদস্যরা দুরে থাকে তারা রিমোটের মাধ্যমে ক্যামেরা ওপেন করে কবর দেখতে পারবেন এবং কুরআন তিলাওয়াত ছারতে পরবেন।
তুরস্কের এই আবিষ্কারক বলেন: এই ডিজিটাল টম্বস্টোনটি এমন ভাবে নির্মাণ করা হয়েছে যে, নিজে নিজেই তুষার ও বৃষ্টির পানি সংগ্রহ করবে এবং প্রয়োজন মতো কবরের পাথর পরিষ্কার এবং আশে পাশের গাছপালা পানি দিতে সক্ষম।
ডিজিটাল টম্বস্টোনটি নির্মাণের পূর্বে শরিয়তগত অনুমোদনের ব্যাপারে দারুল আফতাসমূহের মুফতিগণ এবং শরিয়ত অনুষধকের গবেষকদের সাথে পরামর্শ করেছি। তারা এ ব্যাপারে কোন আপত্তি করিনি। বরং তারা এই সৃজনশীলতার তারিফ করেছে।
উল্লেখ্য, দুই শিক্ষার্থীর এই আবিষ্কার তুরস্কের গাজ়িয়ান্তেপ শহরের সংস্কৃতি ও বিজ্ঞান ইন্টারন্যাশনাল ফেস্টিভাল এবং মলতায় প্রদেশের সায়েন্স ফেস্টিভালে শীর্ষ স্থানের অধিকারী হয়েছে।

http://iqna.ir/fa/news/3594436



captcha