বার্তা সংস্থা ইকনা: ১৬ বছরের মুসলিম ছাত্রী 'উমাইয়া জাফর' সম্প্রতি আমেরিকান বক্সিং ফেডারেশনের হিজাব বিরোধী আইন পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। উমাইয়া জাফর এই সপ্তাহে সম্পূর্ণ হিজাব সহকারে বক্সিং রিংয়ে প্রতিপক্ষকে হারিয়ে বিজয়ী হয়েছেন। বক্সিংয়ের সময় দর্শকদের উৎসাহিত ধ্বনি শুনে তিনি আশাবাদী হয়েছিলেন।
উমাইয়া বিগত ৪ বছর যাবত বক্সিং চর্চা করে আসছে। হিজাবী হওয়ার কারণে এতদিন প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি পায়নি।
তিনি আশাবাদী তার হিজাবের ফলে অন্যান্য নারীরাও হিজাবের প্রতি আগ্রহ পোষণ করবেন। এই কিশোরী মেয়ে আন্তর্জাতিক বক্সিংয়ে চ্যাম্পিয়নশিপ ট্রফিতে অংশগ্রহণ করার চেষ্টা করেছে।
iqna