IQNA

23:45 - May 28, 2017
সংবাদ: 2603166

ঐশ্বরিক প্রতিশ্রুতি কার জন্য?

প্রতিশ্রুতি দুই ধরনের, এক হচ্ছে মানুষ পরস্পরের মধ্যে যে অঙ্গিকার করে থাকে। আর অপরটি হচ্ছে: দেশ বা উম্মতে পরিচালনা করার জন্য আল্লাহ নবী এবং ইমামদেরকে যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এটা হচ্ছে ঐশ্বরিক প্রতিশ্রুতি।

ঐশ্বরিক প্রতিশ্রুতি কার জন্য?
ঐশ্বরিক প্রতিশ্রুতি কার জন্য?

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহান আল্লাহ সূরা বাকারার ২৭ নং আয়াতে বলেছেন: «الَّذينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ ميثاقِهِ وَ يَقْطَعُونَ ما أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَ يُفْسِدُونَ فِي الْأَرْضِ أُولئِکَ هُمُ الْخاسِرُونَ؛  যারা আল্লাহর অঙ্গীকারে দৃঢ়ভাবে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যা অক্ষুন্ন রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে এবং সংসারে অশান্তি সৃষ্টি করে তারাই ক্ষতিগ্রস্ত হবে।

যিয়ারাতে আরে ইয়াসীনে আমরা ইমাম মাহদীকে বলি: «السلام علیک یا میثاق الله الذی اخذه؛  হে আল্লাহর প্রতিশ্রুতি আপনার প্রতি সালাম।

ইব্রাহীম(আ.) যখন ইমামতের মর্যাদা পেলেন তখন তিনি আল্লাহর কাছে মিনতি করলেন, হে আল্লাহ! আমার সন্তানদের মধ্যেও আপনি ইমামত দান করুন। আল্লাহ বললেন: لا ینال عهدی الظالمین» ইমামত হচ্ছে আমার প্রতিশ্রুতি তা জালিমদের মধ্যে পৌঁছাবে না।
captcha