IQNA

23:32 - May 29, 2017
1
সংবাদ: 2603171

ইংল্যান্ডে মুসল্লিদের উপর পাথর নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের ডিভন শহরের টুরব্যান অঞ্চলের একটি মসজিদে মুসল্লিদের উপর তিনজন অজ্ঞাত পরিচয়ের ইসলাম বিদ্বেষী যুবক গতকাল (২৮শে মে) পাথর নিক্ষেপ করেছে।


মস্কোয় ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড়ে ১১ জন নিহত, আহত ৭০
বার্তা সংস্থা ইকনা: ফজরের নামাজের সময় এই দুর্ঘটনা ঘটে। হামলার সময় ঘাতকরা চিৎকার করে বলে, "আমরা এখানে দায়েশদের চাই না, তোমরা কি জানো ম্যানচেস্টারে কি ঘটেছে"। এই কুটুক্তি বলে মসজিদে পাথর নিক্ষেপ করে। এসময় মুসল্লিরা ভয় পায় এবং তারা মসজিদের বাহিরে বের হয়নি। এরফলে কেউ আহত হয়নি।  
মঙ্গল বার (২৩শে মে) ম্যানচেস্টারে সন্ত্রাসীদের বোমা হামলার ফলে ২২ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে। এই হামলার দায়ভার দায়েশ গ্রহণ করেছে।
টুরব্যান মসজিদের ইমাম ও খতিব 'আব্দুল কাদের আবদী' বলেন: আমরা অনেক বিস্মিত হয়েছি। এমন ঘটনা আমরা কখনোই কাম্য করিনি। কারণ এর পূর্বে এধরণের ঘটনা কখনোই ঘটেনি।
এদিকে ডিভন শহরের পুলিশ জানিয়েছে, মসজিদের সিকিউরিটি ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করে ধারণা করা হচ্ছে হামলাকারীদের বয়স প্রায় প্রায় ২০ বছর এবং তাদের গ্রেফতার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
iqna




প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
victor
0
0
.... whais
captcha