IQNA

11:47 - June 08, 2017
সংবাদ: 2603215

লন্ডনে ভয়াবহ সন্ত্রাসী হামলা; সর্বত্র আতংক

লন্ডন ব্রিজ ও বারা এলাকায় শনিবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলাকারীদের মধ্যে একজনের পূর্ব লন্ডনের ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ম্যানচেস্টারে হামলার দুই সপ্তাহ পরই লন্ডনে এ হামলা হলো। ম্যানচেস্টারে আত্মঘাতী হামলায় ২২ জন ও এর আগে গত মার্চেই লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় পাঁচজন নিহত হন।

লন্ডনে ভয়াবহ সন্ত্রাসী হামলা; সর্বত্র আতংক


বার্তা সংস্থা ইকনা: ১২ দিনের মাথায় শনিবার রাতে লন্ডনের অন্যতম বিনোদন আকর্ষণ লন্ডন ব্রিজে ফুটপাতের পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয় সন্ত্রাসীরা। এরপর কিছু দূর এগিয়ে বারা মার্কেট এলাকায় চালায় এলোপাতাড়ি ছুরি হামলা। এতে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে। পুলিশের গুলিতে সন্দেহভাজন তিন হামলাকারীও নিহত হয়েছে। ব্রিজের কাছাকাছি বারা মার্কেট এলাকায় সন্দেহভাজন কয়েকজন সন্ত্রাসী ছুরি নিয়ে সাধারণ লোকজনের ওপর হামলা চালায়।

স্কটল্যান্ড ইয়ার্ডের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, তিন হামলাকারীর মধ্যে একজনের পূর্ব লন্ডনের বার্কিং এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে। সেখানে অভিযান চালিয়ে পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে। বার্কিংয়ের বেশ কয়েকটি জায়গায় এখনো অভিযান চলছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ।


iqna

captcha