
বার্তা সংস্থা ইকনা: দুই জন আত্মঘাতী হামলাকারী নারী নিজেদের সাথে রক্ষিত বোমা নিয়ে চিৎকার করে মসজিদের ভিতরে প্রবেশ করে এবং নিজেদের কাছে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটায়। এই হামলায় এই দুই সন্ত্রাসীসহ একজন মুসল্লি নিহত হয়।
এই ব্যাপারে এক সামরিক কর্মকর্তা বলেন: নিরাপত্তা কর্মীরা ধারণা করছে বোকো হামারের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।
তিনি বলেন: এই অঞ্চলে প্রায় প্রতি শুক্রবার বোকো হারামের সন্ত্রাসীরা এধরণের হামলা চালিয়ে থাকে এবং এই শুক্রবার এর ব্যতিক্রম হতে পারে না।
ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, চাদ প্রজাতন্ত্রের উপকুলী অঞ্চলে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ বোকো হারামের নির্যাতনের স্বীকার হয়েছে এবং এই সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ২৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।