IQNA

20:37 - January 08, 2018
সংবাদ: 2604749

আনসারুল্লাহ’র অন্যতম শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের কিছু কিছু গণমাধ্যম দাবী করেছে যে, ‘সানয়া প্রতিরোধ আন্দোলন’ নামক গ্রুপের সদস্যদের হামলায় প্রাণ হারিয়েছেন আনসারুল্লাহ মুভমেন্টের অন্যতম শীর্ষ নেতা আব্দুল্লাহ মুর্তাজা।

আনসারুল্লাহ’র অন্যতম শীর্ষ নেতা নিহত

আল-ইয়ামান আস-সাঈদ এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : সানয়াতে চালানো ‘সানয়া প্রতিরোধ আন্দোলন’ গ্রুপের প্রথম হামলায় গতকাল (৭ জানুয়ারী) আনসারুল্লাহ মুভমেন্টের অন্যতম শীর্ষ নেতা আব্দুল্লাহ মুর্তাজা প্রাণ হারিয়েছেন এবং তার সাথীদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জানা গেছে যে, গতকাল বিকেলে ইয়েমেনের রাজধানী সানয়াতে ইয়েমেন সেনাবাহিনী এবং ‘সানয়া প্রতিরোধ আন্দোলন’ গ্রুপের সদস্যদের মাঝে সশস্ত্র সংঘর্ষ হয়। ঐ গ্রুপটি সৌদি-ইউএএই জোটের সাথে সম্পৃক্ত।

অবশ্য হুথীদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোন বক্তব্য প্রকাশিত হয়নি।

প্রসঙ্গত, ৩ বছরেরও অধিক সময় ধরে কয়েকটি আরব দেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইয়েমেনের উপর বর্বর বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি আরব। ঐ সকল বিমান হামলায় এ নাগাদ ৩৫৪১৫ জন বেসামরিক ইয়েমেনি হতাহত হয়েছে।#3680021

 

captcha