IQNA

19:16 - April 22, 2018
সংবাদ: 2605574

আল্লাহ নুরকে পরিপূর্ণ করবেন

সূরা সাফের ৮ নং আয়াতে আল্লাহ নুরের পরিপূর্ণতা বলতে ইসলামের বিজয়কে বুঝিয়েছেন। অর্থাৎ কাফের মুশরিকরা যতই সমস্যা করুক না কেন আল্লাহ তার মনোনীত ইসলামকে গোটা বিশ্বে জয়যুক্ত করেন।

আল্লাহ নুরকে পরিপূর্ণ করবেন


বার্তা সংস্থা ইকনা: সুরা সাফ আয়াত ৮- يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ এরা তাদের মুখের ফুঁ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়৷ অথচ আল্লাহর ফায়সালা হল তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন৷ কাফেররা তা যতই অপছন্দ করুক না কেন৷

ওহুদের যুদ্ধে মুসলমানদের যে ক্ষতি হয়েছিল তার কারণে তাদের প্রভাব -প্রতিপত্তি ক্ষুণ্ণ হয়েছিল এবং আশেপাশের গোত্রসমূহ তাদের বিরুদ্ধে অত্যন্ত সাহসী হয়ে উঠেছিল । এরূপ পরিস্থিতিতে বলা হয়েছে, আল্লাহর এই 'নূর' কারো নিভিয়ে দেয়াতে নিভবে না, বরং পূর্ণরূপে উদ্ভাসিত হবে এবং সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ে ক্ষান্ত হবে ।

তিনিই সেই মহান সত্তা যিনি তাঁর রসূলকে হেদায়েত এবং ‘দীনে হক’ দিয়ে পাঠিয়েছেন যাতে তিনি এ দীনকে অন্য সকল দীনের ওপর বিজয়ী করেন, চাই তা মুশরিকদের কাছে যতই অসহনীয় হোক না কেন৷

captcha