IQNA

11:11 - April 26, 2018
সংবাদ: 2605606

শিয়াদের বালা-মুসিবত দূর হওয়ার উপায়

আবু গানেম বলেন, আমি ইমাম মাহদীর সাক্ষাতে গেলাম তিনি তখন দোলনায় ছিলেন, আমার নিকট একটি সুগন্ধি সান্দাল ছিল সেটি আমি তাকে উপহার দিলাম।

শিয়াদের বালা-মুসিবত দূর হওয়ার উপায়

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম বলেন, তুমি কি আমাকে চিন? আমি বললাম, হ্যা চিনি আপনি হচ্ছেন আমার মাওলা ইমাম হাসান আসকারীর সন্তান।

ইমাম মাহদী(আ.) বললেন আমি এই চেনার কথা বলছি না, তখন আমি বললাম আপনি আরেকটু বিস্তারিত বলুন যাতে আমি আপনার উদ্দেশ্যটা বুঝতে পারি।

তখন ইমাম বললেন: আমি হচ্ছি শেষ আওসিয়া আমার মাধ্যমে মহান আল্লাহ আমার পরিবার ও আমার শিয়াদের সকল বালা-মুসিবত দূর করবেন। শাবিস্তান

captcha