আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি নির্বাচনী দপ্তরের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ফলে ১১ জন হতাহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: আফগান কর্মকর্তারা আজ জানিয়েছেন, দুই আত্মঘাতী বোমা হামলাকারী জালালাবাদের নির্বাচন কমিশনের অফিস সামনে বিক্ষোভকারীদের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটায়। সন্ত্রাসীদের এই হমালা ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
আসন্ন নির্বাচনে একজনের প্রার্থী পদ বাতিল করার বিরুদ্ধে বিক্ষোভকারীরা এই প্রতিবাদ চালিয়েছিল। ঐ প্রার্থীর সঙ্গে জঙ্গি গোষ্ঠীর কথিত সম্পৃক্ততার অভিযোগে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়।
এ ব্যাপারে নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি হামলা বিষয়টি খবর নিশ্চিত করেছেন বলেছেন: সন্ত্রাসীদের এই হামলায় ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
iqna