আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের আরও একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। সোমবার রাতে উত্তর গাজায় এ ঘটনা ঘটে। ইসরাইলি সেনারা এখন ড্রোনটির ধ্বংসাবশেষ খুঁজে বের করার চেষ্টা করছে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে।
বার্তা সংস্থা ইকনা: সেপ্টেম্বরের শুরুতেও গাজার বিক্ষোভকারীরা ইসরাইলি দেওয়ালের কাছে একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়।
ইসরাইলের সেনাবাহিনী ফিলিস্তিনিদের বিভিন্ন অবস্থান নির্ণয়, ছবি উত্তোলন ও বিষাক্ত গ্যাসবাহী গুলি ছোড়ার জন্য এ ধরণের ড্রোন ব্যবহার করে থাকে।
দখলদার ইসরাইল গাজাকে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি হামলা ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। পার্সটুডেদিন