আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের জনপ্রিয় বাসিজ ফোর্সের এক্সিকিউটিভ কমান্ডার আজ এক বিবৃতিতে কিরকুক প্রদেশের দাকউক জেলায় একটি বোমা বিস্ফোরণের ফলে দুই সেনা নিহত হওয়ার খবর জানিয়েছেন।
বার্তা সংস্থা ইকনা: ইরাকের উত্তরাঞ্চলের এক্সিকিউটিভ কমান্ডার আবু রেজা আন-নাজ্জার এ ব্যাপারে বলেন: দুর্ভাগ্যবশত, কিরকুক প্রদেশের দাকউক জেলায় একটি বোমা বিস্ফোরণের ফলে জনপ্রিয় বাসিজ বাহিনী "হাশদ আশ শাবির"র দুই সদস্য নিহত হয়েছ। এই দুই সদস্য নিজ দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন। নিহত দুই সদস্যের নাম "আহমাদ মুহাম্মদ সাফার এবং শাহীন ইউনুস ইব্রাহীম।
উল্লেখ্য, কিরকুক প্রদেশ ইরাকের বাগদাদের ২৫৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। এই প্রদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখনও মাঝেমধ্যে দায়েশের সন্ত্রাসীরা এই প্রদেশের বিভিন্ন এলাকায় বোমা হামলা চালাচ্ছে।
iqna