IQNA

15:29 - December 14, 2019
সংবাদ: 2609832

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: গজনি প্রদেশে একটি রাস্তার পাশে বোমা বিস্ফোরণের ফলে ১০ জন বেসামরিক ব্যক্তি নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন।

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১০

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফগান প্রেসিডেন্টের মুখপাত্র সাদিক সাদিকি এক সংবাদ সম্মেলনে বলেছেন: গজনি প্রদেশে একটি রাস্তার পাশে বোমা বিস্ফোরণের ফলে ১০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
সিদ্দিকী আরও বলেছিলেন যে, গজনী প্রদেশের জাগাটো শহরে রাস্তার পাশে পুতে রাখা বোমায় একটি গাড়ির সংঘর্ষের ফলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, এই বোমাটি তালেবানের সদস্যরা রাস্তায় পুতে রেখেছিলো। বোমাটি বিস্ফোরণ হওয়ার ফলে ১০ জন ১০ জন বেসামরিক ব্যক্তি নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন।
জাতিসংঘ বার্ষিক প্রতিবেদনে নিয়মিতভাবে আফগানিস্তানের বেসামরিক হতাহতের অন্যতম প্রধান কারণ হিসাবে রাস্তার পাশে বোমা ব্যবহারকে চিহ্নিত করেছে।
এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।  iqna

captcha