IQNA

10:29 - March 05, 2020
সংবাদ: 2610355

নিজ হাতে কুরআন লিখলেন ৭৭ বছরের বৃদ্ধা

তেহরান (ইকনা)- মিশরের ৭৭ বছরের বৃদ্ধা “সায়াদ আব্দুল কাদির” দুই বছরের মধ্যে সম্পূর্ণ কুরআন লিখতে সক্ষম হয়েছেন।

নিজ হাতে কুরআন লিখলেন ৭৭ বছরের বৃদ্ধা

মিশরের আলেকজান্দ্রিয়ার নিবাসী সা’দ আবদুল কাদিরের পবিত্র কুরআনের আয়াত লেখাবস্থায় কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

মিশরের এই বৃদ্ধা টান দুই বছর প্রত্যহ ফজরের নামাজের পর ৬ থেকে ৮ ঘণ্টা যাবত পবিত্র কুরআনের আয়াতসমূহ লিখে এই পাণ্ডুলিপিটি শেষ করেছেন।

সা’দ আবদুল কাদিরের নাতি ফেসবুকে তার ছবি পোস্ট করেছেন। তিনি এ ব্যাপারে বলেন: আমার নানী ঠিকমতো লিখতে ও পড়তে পারেন না। তবে এই কাজের জন্য তার সহজাত প্রতিভা রয়েছে। iqna

 

captcha