IQNA

18:34 - May 18, 2020
সংবাদ: 2610801

মিশরে ইফতার পার্টির আয়োজকগণ আটক

তেহরান (ইকনা): মিশরে সরকারের পক্ষ থেকে জনসমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও সেদেশের বেশ কয়েকজন নাগরিক ইফতার পার্টির আয়োজন করেছেন। এই নিষেধাজ্ঞা আইন ভঙ্গ করার জন্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।

মিশরে ইফতার পার্টির আয়োজকগণ আটক

মিশরের জিযা প্রদেশে ইফতার পার্টির বেশ কিছু ছবি সামাজিক মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর মিশরের প্রসিকিউটর অফিস এসকল ইফতার পার্টির মূল আয়োজকদের আটক করার নির্দেশ দেয়।

মিশরে করোনার প্রাদুর্ভাবের কারণে সকল প্রকার সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং রাতে চলাচল নিষিদ্ধ করা হয়েছে; তবে মিশরের মুসলিম জনগণ, রমজানের প্রচলিত প্রথা অনুযায়ী তারাবির নামাজ এবং ইফতার বিতরণের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আর এ কারণে দেশের বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা আইন উপেক্ষা করে এই জাতীয় অনুষ্ঠান পালন করছে।

গত সপ্তাহেও জামাত সহকারে তারাবির নামাজ আদায়ের জন্য বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। iqna

captcha