তেহরান (ইকনা): আফগানিস্তানের পারওয়ান প্রদেশের ল্যান্ড মাইন বিস্ফোরণের ফলে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন।

পারওয়ান প্রদেশের সালং শহরের কর্তৃপক্ষ ঘোষণা করেছেন: রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণের ফলে ফৌজদারি পুলিশ বিভাগের প্রধান এবং তার দুই সহযোগী নিহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় সালং শহরের সন্ত্রাসবিরোধী পুলিশ প্রধানও আহত হয়েছেন।
খবরের সত্যতা নিশ্চিত করে পারওয়ান রাজ্যে মুখপাত্র ওয়াহিদা শাহকার জানান, গতকাল ভোর ৬:২০ মিনিটে এই বিস্ফোরণ ঘটে।
তিনি বলেন: রাস্তার পাশে পুতে রাখা বোমার সাথে পুলিশ গাড়ির সংঘর্ষের ফলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়ভার গ্রহণ করেনি। iqna