তেহরান (ইকনা): পবিত্র ঈদে গাদির উপলক্ষে ইরাকের ধর্মীয় নগরী নাজাফে আশরাফে অবস্থিত ইমাম আলী (আ.)এর পবিত্র মাযার বিভিন্ন তাজা ফুল এবং পতাকা দিয়ে সাজানো হয়েছে।

জিয়ারতকারীগণ স্বাস্থ্যবিধি মেনে আমিরুল মু’মিনিন ইমাম আলী ইবনে আবু তালিব (আ.)এর পবিত্র মাযার প্রবেশ করছেন এবং মাযারের বিভিন্ন প্রাঙ্গণে সাদা ও সবুজ পতাকা দেখতে পাচ্ছেন
১৮ই জিলহজ তথা ঈদের গাদীর এমন একটি দিন, যে দিন মহানবী (সা) হযরত আমিরুল মু'মিনিন আলী (আ)-কে খিলাফতে অধিষ্ঠিত করেন এবং বলেন, আমি যার মওলা ও নেতা আলী তাঁর মওলা ও নেতা (দ্র: মাফাতীহুল জিনান, পৃঃ ৫০২)।
দশম হিজরীর এই দিনে মহান আল্লার নির্দেশে স্বয়ং নবী করিম (সা.) তাঁর প্রতিনিধি এবং ওয়াসী নির্ধারণ করেন। আর এই পবিত্র দিন উপলক্ষে ইমাম আলী (আ.)এর মাযার বিভিন্ন তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে। iqna