IQNA

20:03 - July 12, 2022
সংবাদ: 3472121

জার্মানে হিজাবী নারীকে অসম্মান

তেহরান (ইকনা): জার্মানে মুসলমানদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড অব্যাহত রেখে বার্লিনে একজন মুসলিম নারীর মাথার স্কার্ফ ছিঁড়ে তাকে মারধর করা হয়েছে।

জার্মানে হিজাবী নারীকে অসম্মান
জার্মানিতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার আরেকটি ঘটনায় দেশটির রাজধানী বার্লিনে হেড স্কার্ফ পরা এক নারীকে হেনস্থা করা হয়েছে।
স্পিগেল পত্রিকা জানিয়েছে,  ৩৭ বছর বয়সী হামলাকারী তার বর্ণবাদী কর্মকাণ্ড অব্যাহত রেখে ৩৯ বছর বয়সী এক মুসলিম নারীর স্কার্ফ ছিঁড়ে ফেলে এবং তারপরে তার মাথায় এবং শরীরে আঘাত করে।
আক্রমণটি ভিসেনজা এলাকার একটি রেস্তোরাঁয় হয়েছে।  এই সংবাদপত্রটি শুক্রবারে বার্লিনের প্রেনজলাউয়ার বার্গ এলাকায় আরেকটি বর্ণবাদী হামলারও রিপোর্ট করেছে।  সেখানে একজন ৫২ বছর বয়সী ব্যক্তি দুই জন নারীকে জাতিগতভাবে অপমান করেছে।
একই সূত্র জানিয়েছে যে মুক্তি পাওয়ার আগে অস্বাভাবিক আচরণের কারণে হামলাকারীকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। iqna

 

captcha