তেহরান (ইকনা): সৌদি সরকারের ‘দ্য কাস্টডিয়ান অব দ্য টু হলি মসকো’ স্কলারশিপ প্রগ্রামের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আবেদন গ্রহণ শুরু হয়েছে। গত রবিবার (৪ নভেম্বর) থেকে আবেদন প্রক্রিয়া চালু করে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ৫ মে পর্যন্ত তা চলবে। সৌদি বার্তা সংস্থা এসপিএ সূত্রে আল-আরাবিয়া এ তথ্য জানায়।
