IQNA

20:02 - December 24, 2022
সংবাদ: 3473049

সুইডেনে হযরত ফাতেমা (সা. আ.) শাহাদাত বার্ষিকী পাতিল

তেহরান (ইকনা): সুইডেনের রাজধানী স্টকহোমে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ২৭শে ডিসেম্বর মঙ্গলবার শোকানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সুইডেনে হযরত ফাতেমা (সা. আ.) শাহাদাত বার্ষিকী পাতিল

এই সেন্টার হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশ্ববাসীকে শোক ও সমবেদনা জানিয়ে ২৭শে ডিসেম্বর শোক মজলিশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে। উক্ত শোক মজলিস স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। পরাপর তিন রাত তথা বৃহস্পতিবার পর্যন্ত শোকানুষ্ঠান অব্যাহত থাকবে।
এ অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে থাকবে পবিত্র কুরআন তিলাওয়াত, হযরত ফাতেমা যাহরা (সা. আ.)-এর যিয়ারত পাঠ, বক্তৃতা, মাতম ও মর্সিয়া পাঠ। এছাড়াও অনুষ্ঠানে শেষে তাব্বারুক বিতরণের মাধ্যমে নৈশভোজের আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম আলী শামালি এবং মর্সিয়া পাঠ করবেন আহলে বাইতের জাকির হজ আলী মুসল্লায়ী।
সুইডেনের ইসলামিক সেন্টার অফ স্টকহোম এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে আগ্রহীদের স্বাস্থ্য প্রোটোকল অনুসরণ করতে এবং অসুস্থতার লক্ষণ থাকলে অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে।
উল্লেখ্য যে, যেহেতু রেওয়ায়ত অনুযায়ী হযরত ফাতেমা যাহরা (সা. আ.)-এর শাহাদাতের দুটি তারিখ রয়েছে, তাই আইয়্যামে ফাতিমিয়া বা হযরত যাহরা (সা. আ.)-এর শাহাদাতের দিনগুলোকে এই দুটি তারিখের মধ্যবর্তী ব্যবধান বলা হয়, অর্থাৎ ১৩ জমাদিউল আওয়াল হতে ৩ জমাদিউস সানি’র মধ্যবর্তী সময়কে আইয়্যামে ফাতিমিয়া বলা হয়।
আইয়্যামে ফাতিমিয়ার শোকানুষ্ঠান মোট ৬ দিনের অর্থাৎ জমাদিউল আউয়ালে ৩ দিন এবং জমাদিউস সানির ৩ দিনে অনুষ্ঠিত হয়। জমাদিউল আউয়ালে ১৩ থেকে ১৫ই তারিখে এবং জামাদিউস সানির ৩য় থেকে ৫ম তারিখে শোকানুষ্ঠান উদযাপিত হয়ে থাকে। 4109114

 

آماده//مراسم عزاداری ایام فاطمیه در سوئد

 

captcha