IQNA

6:26 - January 04, 2023
সংবাদ: 3473111

নাইজেরিয়ায় খাদ্য মজুদ করবে ওআইসি

তেহরান (ইকনা): মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংগঠন ‘ইসলামী সহযোগিতা সংস্থা’ (ওআইসি) নাইজেরিয়ায় খাদ্যের মজুদ গড়ে তুলবে। সদস্য দেশগুলোর জন্যই এ মজুদ গড়ে তোলা হবে। 

নাইজেরিয়ায় খাদ্য মজুদ করবে ওআইসি
নাইজেরিয়ার কেন্দ্রীয় কৃষি বিভাগের পরিচালক আবদুল্লাহ আবু বাকা গণমাধ্যমকে জানিয়েছেন, ওআইসি সচিবালয় অর্থ, খাদ্যদ্রব্য ও শস্য সরবারহ করবে এবং নাইজেরিয়ার বিভিন্ন খাদ্যগুদামে তা সংরক্ষণ করবে। অতঃপর সদস্য দেশগুলোর চাহিদা অনুপাতে সরবারহ করা হবে।
 
তিনি আরো জানান, ওআইসির সব সদস্য দেশ নাইজেরিয়ায় খাদ্যের মজুদ গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছে। ওআইসি সচিবালয় অর্থ সংগ্রহ করবে, খাদ্যদ্রব্য কিনবে এবং নাইজেরিয়ায় তা গুদামজাত করবে। পরবর্তী সময়ে কোনো সদস্য দেশে খাদ্য সংকট তৈরি হলে নাইজেরিয়া থেকে সেখানে খাদ্য সরবারহ করা হবে। 
 
আবদুল্লাহ আবু বাকা বলেন, তাঁর দেশ এরই মধ্যেই ৩৬টি কৌশলগত খাদ্যমজুদাগার গড়ে তুলেছে। নাইজেরিয়াকে কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে কাসাভা উৎপাদনের তাঁর শ্রেষ্ঠত্ব। এ ছাড়া আমরা পাম ওয়েল, চাল ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদনে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি।
সূত্র : দ্য গার্ডিয়ান ডটএনজি
captcha