IQNA

21:30 - January 12, 2023
সংবাদ: 3473156

হিজাবকে ইউনিফর্মের অন্তর্ভুক্ত করল ব্রিটিশ এয়ারওয়েজ

তেহরান (ইকনা): প্রায় দুই দশক পর প্রথমবারের মতো বিমানকর্মীদের জন্য নতুন ইউনিফর্ম চালু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। এতে নারী বিমানকর্মীদের ইউনিফর্মের মধ্যে হিজাবও অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ও দর্জি ওজওয়াল্ড বোয়াটেংয়ের তৈরি ইউনিফর্মে পুরুষ কর্মীদের জন্য রয়েছে থ্রিপিস স্যুট এবং নারী কর্মীদের জন্য হিজাবের পাশাপাশি আছে জাম্পস্যুট, টিউনিক, স্কার্ট ও ট্রাউজার। এই বছরের স্প্রিং থেকে এয়ারলাইন্সের প্রকৌশলী, কেবিন ক্রু, পাইলটসহ সংশ্লিষ্ট ৩০ হাজার কর্মকর্তারা এসব পোশাক পরা শুরু করবেন।

হিজাবকে ইউনিফর্মের অন্তর্ভুক্ত করল ব্রিটিশ এয়ারওয়েজ
ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা শন ডয়েল বলেন, ‘ইউনিফর্ম আমাদের ব্র্যান্ডকে নান্দনিকভাবে উপস্থাপন করে। তা আমাদের ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এবং আধুনিক ব্রিটেনের সেরা প্রতিনিধিত্ব করবে। গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্রিটিশ পরিষেবা সরবরাহে তা আমাদের সাহায্য করবে।
 
২০১৮ সাল থেকে ব্রিটিশ এয়ারলাইনসকর্মীদের ইউনিফর্ম তৈরির কাজ করছেন ওজওয়াল্ড বোয়াটেং। দীর্ঘ সময় ধরে তিনি বিমানবন্দরের বিভিন্ন কাজ পর্যবেক্ষণ করেন এবং পোশাকের আড়ম্বরতা বজায় রেখে প্রতিটি কাজের জন্য ইউনিফর্মে কিভাবে কাজ করতে হবে তা বোঝার চেষ্টা করে।
 
তিনি আরো বলেন, ‘ইউনিফর্ম তৈরির ক্ষেত্রে আমার অন্যতম উদ্দেশ্য ছিল এমন কিছু করা, যা বিমান সংস্থার সহকর্মীদের সঙ্গে কথা বলবে, এমন কিছু করা, যা তাদের অনুপ্রেরণা ও ক্ষমতাবান করবে। যা পরে তারা সগর্বে তাদের দায়িত্ব পালনে উৎসাহিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের মধ্যে এই অনুভূতি তৈরি করা যে সবাই তাদের দেখছে এবং তাদের কথা শুনছে।
 
জানা যায়, এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারীরা নতুন ইউনিফর্ম পরা শুরু করলে পুরনো পোশাকগুলো দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে। কিংবা খেলনা, ট্যাবলেট হোল্ডার এবং অন্যান্য আইটেম তৈরির কাজে পুনর্ব্যবহার করা হবে।
 
সূত্র : আরব নিউজ
 
 
captcha