তেহরান (ইকনা): জ্ঞানার্জনের পথে বয়স বাধা নয় এবং অধ্যাবসায় , চেষ্টা ও উচ্চ স্পৃহা থাকলে , হিম্মত করলে , মানসিক ও বুদ্ধিবৃত্তিক যোগ্যতা থাকলে ৯০ বছরেরও অধিক বয়সী অশীথিপর বৃদ্ধ জ্ঞানের উচ্চ ও শীর্ষ পর্যায়ে উপনীত হতে পারে।

জ্ঞানার্জনের পথে বয়স বাধা নয় এবং অধ্যাবসায় , চেষ্টা ও উচ্চ স্পৃহা থাকলে , হিম্মত করলে , মানসিক ও বুদ্ধিবৃত্তিক যোগ্যতা থাকলে ৯০ বছরেরও অধিক বয়সী অশীথিপর বৃদ্ধ জ্ঞানের উচ্চ ও শীর্ষ পর্যায়ে উপনীত হতে পারে। "তোমরা দোলনা থেকে গোর ( কবর ) পর্যন্ত জ্ঞান অন্বেষণ কর।"
মহানবীর (সা) এ হাদীসে দোলনা থেকে গোর পর্যন্ত বিদ্যার্জনের বাস্তব উদাহরণ ও নমুনা হচ্ছেন ৯২ বছর বয়সী গোলাম রেযা কারীমীয়ে এলাহী যিনি অতি সম্প্রতি ওরুমিয়ে বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্যে ১০০% নম্বর সহ ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন ।
তার ডক্টরেট গবেষণা থিসিসের বিষয়বস্তু ছিল : " ধর্মীয় জ্ঞানের উৎস্য সমূহ ( পবিত্র কুরআন ও সুন্নাহ ) থেকে কবি হাফেযের প্রভাবিত হওয়ার হার ও ধরণ সংক্রান্ত সমালোচনা মূলক বিশ্লেষণ ও পর্যালোচনা । "
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান