IQNA

15:54 - April 03, 2023
সংবাদ: 3473559

ব্রিটিশ হাউস অব কমন্সে ইফতার আয়োজন + ছবি

তেহরান (ইকনা): ব্রিটিশ হাউস অফ কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল এই ইফতার সভায় হাউস অফ কমন্স এবং লর্ডসের মুসলিম প্রতিনিধি, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব এবং দেশের বেশ কিছু মুসলিম নাগরিককে আমন্ত্রণ জানান।

ব্রিটিশ হাউস অব কমন্সে ইফতার আয়োজন + ছবি

আল জাজিরার সূত্রে তেহরান (ইকনা): বুধবার সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি) কর্তৃক ইফতার অনুষ্ঠানটি আয়োজিত হয়।
হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসের মুসলিম প্রতিনিধি, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব এবং বেশ কিছু ব্রিটিশ মুসলিম নাগরিক এই ইফতার সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানসূচীতে পবিত্র কোরআন তেলাওয়াত, বক্তাদের বক্তৃতা এবং সুর পরিবেশন অন্তর্ভুক্ত ছিল।
হাউস অফ কমন্সের স্পিকার, স্যার লিন্ডসে হোয়েল, শ্রোতাদের স্বাগত জানান এবং সেদিন সন্ধ্যায় হাউস জুড়ে দোয়া অনুষ্ঠিত হয়।
২০১৯ সালের ২৩শে মে, হাউস অফ কমন্সের প্রাক্তন স্পিকার জন বারকো, পার্লামেন্টে পবিত্র রমজান মাস উপলক্ষে একটি ইফতার আয়োজন করেছিলেন এবং সে অনুষ্ঠানটিও পবিত্র কুরআনের তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছিল।
২০১৭ সালের ১৮ জুলাই ইসলাম বিদ্বেষীদের মোকাবেলা করার জন্য মুসলিম ব্রিটিশ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিবিজি) সংগঠিত হয়। যেখানে হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসের সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছে।
ব্রিটিশ পরিসংখ্যান ব্যুরোর অনুসারে, গত দশ বছরে ইংল্যান্ড এবং ওয়েলসে মুসলিম জনসংখ্যা ১.২ মিলিয়ন বৃদ্ধি পেয়ে ২০২১ সালে ৩.৯ মিলিয়নে পৌঁছেছে।
ইংল্যান্ডে মুসলমানদের উপস্থিতির কারণে বিশেষ করে বার্মিংহাম, ব্র্যাডফোর্ড এবং ম্যানচেস্টার সহ ৫ টি শহরে ২৫০টিরও বেশি মসজিদ রয়েছে।  4130808

 

ضیافت افطار در مجلس عوام انگلیس+ عکس

ضیافت افطار در مجلس عوام انگلیس+ عکس

ضیافت افطار در مجلس عوام انگلیس+ عکسضیافت افطار در مجلس عوام انگلیس+ عکس

ضیافت افطار در مجلس عوام انگلیس+ عکس

ضیافت افطار در مجلس عوام انگلیس+ عکس

captcha