IQNA

5:08 - April 04, 2023
সংবাদ: 3473562
কুরআন অবমাননার প্রতিবাদে;

তুরস্কে ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করা হয়

তেহরান (ইকনা): ডেনমার্কে পবিত্র কোরআন অবমাননার প্রতিক্রিয়ায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায়।

তুরস্কে ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করা হয়

আরবী ২১ এর বরাতে তেহরান (ইকনা): তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ১১ই এপ্রিল আঙ্কারায় ডেনিশ রাষ্ট্রদূতকে তলব করে ঘোষণা করেছে যে, বারবার কুরআন এবং তার দেশের পতাকাকে অবমাননা একটি ঘৃণ্য অপরাধ। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
গত সপ্তাহে ডেনিশ কর্তৃপক্ষ একটি চরমপন্থি গোষ্ঠীকে কোরআন ও তুরস্কের পতাকা পোড়ানোর অনুমতি দেয়ায় এই কূটনৈতিক প্রতিক্রিয়া এলো।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ১১ই এপ্রিল সন্ধ্যায় একটি বিবৃতি জারি করে, ডেনমার্কে কোরআন এবং তুরস্কের পতাকার উপর ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানায়।
কোপেনহেগেনে তুর্কি দূতাবাসের সামনে Patrioterne Gar Live নামক একটি কট্টরপন্থী ও ইসলামবিরোধী গোষ্ঠীর ৫ সদস্য তুর্কি পতাকা এবং কোরআনের একটি অনুলিপি পুড়িয়ে দেয় এবং ফেসবুকে এই গ্রুপের অ্যাকাউন্ট থেকে এই অপমানজনক কাজটি সরাসরি সম্প্রচার করে। 4130839

captcha