নবীদের প্রশিক্ষণ পদ্ধতি এ কারণে গুরুত্বপূর্ণ এবং মানুষকে অনেক সাহায্য করতে পারে যে, তা ঐশী সূত্রের সাথে একই সুতোয় গাঁথা; সেই আল্লাহ, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তার চাহিদা ও বৃদ্ধির পথ সম্পর্কে সচেতন।
ইব্রাহীম (আ.) সেই সকল নবীদের একজন; পবিত্র কুরআনে যাদের ঘটনা একাধিক বার পুনরাবৃত্তি হয়েছে।
হযরত ইব্রাহীম (আ.)-এর জীবনের মহান গুরুত্ব ও তার নৈতিক প্রশিক্ষণ পদ্ধতির ব্যবহার, প্রতিটি মানুষের জন্য কার্যকর প্রমাণিত হতে পারে।
হজরত ইব্রাহিম (আ.) ব্যবহৃত পদ্ধতির মধ্যে অন্যতম একটি হল “সম্মুখ ব্যক্তির ব্যক্তিত্বকে সম্মান করা”। এই পদ্ধতিতে মানুষের মধ্যে সম্মান সৃষ্টি করার কারণে বিশেষ বৈশিষ্ট্য বহন করে থাকে। হজরত ইব্রাহিম (আ.) কর্তৃক সম্মুখ ব্যক্তিত্বকে সম্মান করার পদ্ধতির প্রকাশ, উদাহরণের মাধ্যমে তুলে ধরা যেতে পারে।
১) অতিথি হিসাবে ফেরেশতাদের মাকামকে সম্মান করা
পবিত্র কুরআনের সূরা যারিয়াতের ২৪ নং আয়াতে আল্লাহ তা’য়ালা ইব্রাহীম (আ.)-এর নিকট ফেরেশতাদের যাওয়ার বিষয়ে বলেন: هَلْ أَتَئكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِين আপনার কাছে ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি?
এই আয়াতে ফেরেশতাদেরকে সম্মানিত বলে সম্বোধন করা হয়েছে। মুফাসসিরগণ তাদের তাফসীরে বলেছেন: ইব্রাহিম (আ.) নিজে তাদের আপ্যায়ন করেছিলেন এবং যেন তিনি তাদের সম্মান করেছিলেন।
২) গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করা
পরামর্শ করা, সামনে থাকা ব্যক্তিকে সম্মান করার অন্যতম মাধ্যম। মহান আল্লাহ পবিত্র কুরআনের সূরা সফফাতের ১০২ নং আয়াতে বলেন যে, হজরত ইব্রাহীম (আ.) তার সন্তান হজরত ইসমাইল (আ.)-কে জবেহ করার সময়ও তার সম্মানকে সমুচ্চ করেছে এবং তার সাথে পরামর্শ করেছে:
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يَابُنىَّ إِنىِّ أَرَى فىِ الْمَنَامِ أَنىِّ أَذْبحُكَ فَانظُرْ مَا ذَا تَرَى قَالَ يَأَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنىِ إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابرِين
অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন। (সূরা সফফাত: ১০২)
এটিই হজরত ইব্রাহিম খলিলের (আ.) আভিজাত্য ও প্রতিভার নিদর্শন। কারণ যেখানে তিনি তার সন্তানকে নিজ হাতে জবাই করার মত পরিস্থিতির সম্মুখীন সেখানে তিনি বিষয়টি তার সন্তানের নিকট উত্থাপন করলেন আবার পরামর্শের জন্য সন্তানের নিকট জানতেও চাইলেন।