শিআবে আবি তালিব হলো একটা ঘাঁটি। যার আশপাশেই ছিল রাসুলুল্লাহ (সা.)-এর খান্দান বনু হাশিমের ঘরবাড়ি। এই ঘাঁটির পাশেই রাসুলুল্লাহ (সা.) জন্মগ্রহণ করেন। শিআবে আবি তালিবকে শিআবে বনু হাশিম ও শিআবে আলীও বলা হয়।

মক্কার মুশরিকরা নবীজি (সা.)-এর সঙ্গে বনু মুত্তালিব ও বনু হাশিমকে শিআবে আবি তালিবে অবরুদ্ধ করেছিল। তারা বায়তুল্লাহ শরিফের গায়ে বয়কটনামা ঝুলিয়ে দেয়। তিন বছর পর উই পোকা বয়কটনামা খেয়ে ফেলে এবং অবরুদ্ধ জীবনের সমাাপ্তি ঘটে।
শিআবে আবি তালিব এলাকাটি জাবালে আবি কুবাইস ও জাবালে খানাদিমের পাশ দিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে বাতহায়ে মক্কা পর্যন্ত বিস্তৃত।
আর মারওয়া পাহাড় থেকে উত্তর-পূর্ব দিকে তিন শ মিটার দূর থেকে বাতহায়ে মক্কা এলাকার শুরু।
সূত্র : আহকামে হজ্জ