IQNA

ফিলিস্তিন ইস্যু - ১

20:37 - July 06, 2023
সংবাদ: 3474005
ফিলিস্তিন (ইকনা): যিয়াদ নাখখালাহ্ ( ফিলিস্তিনের ইসলামী জিহাদ প্রধান ) ২২ জুন ২০২৩ ইরান টেলিভিশনের চ্যানেল ১ এর গোফথেগুয়ে খাবারী ( টিভি টক শো ) অনুষ্ঠানে বলেন : " ফিলিস্তীনীরা অধিকৃত ফিলিস্তিনে খালি হাতে এবং সশস্ত্র হয়ে সবধরনের প্রতিরোধ সংগ্রাম করেছে এবং বর্তমানেও তা করে যাচ্ছে । 


যিয়াদ নাখখালাহ্ ( ফিলিস্তিনের ইসলামী জিহাদ প্রধান ) ২২ জুন ২০২৩ ইরান টেলিভিশনের চ্যানেল ১ এর গোফথেগুয়ে খাবারী ( টিভি টক শো ) অনুষ্ঠানে বলেন : " ফিলিস্তীনীরা অধিকৃত ফিলিস্তিনে খালি হাতে এবং সশস্ত্র হয়ে সবধরনের প্রতিরোধ সংগ্রাম করেছে এবং বর্তমানেও তা করে যাচ্ছে । 

সকল ফিলিস্তীনী গ্রুপ দখলদার ইসরাইলের বিরুদ্ধে লড়ছে সংগ্রাম করছে অধিকৃত ফিলিস্তিনে।  ফিলিস্তিনী প্রতিরোধ সংগ্রাম এখন অধিকৃত ভূখন্ডে অনেক তুঙ্গে। জেনীন্ , তুলকালাম এবং অন্যান্য অধিকৃত ফিলিস্তীনী শহর ও অঞ্চল সমূহে প্রতিরোধ সংগ্রামী ব্রিগেড সমূহ প্রভাব বিস্তার করেছে এবং দখলদার হানাদার ইসরাইলী সরকারকে চ্যালেঞ্জের সম্মুখীন করছে । ফিলিস্তীনীরা শত্রুদের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত রয়েছে। বহু দশ সহস্র ( প্রায় ৭০০০০ ) ইসরাঈলী সৈন্য পশ্চিম তীরে মোতায়েন করা হয়েছে এবং ইসরাইলী ইহুদী বসতি স্থাপনকারীদের রক্ষা করার জন্য ইসরাইলী সেনা তলব করা হয়েছে। জায়গায় জায়গায় বহু চেক পয়েন্ট বসানো হয়েছে যে এরফলে ইহুদী বসতি ও শহরগুলো যেন সামরিক ঘাঁটি ও ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে।

আসলে ইসরাইলের জন্য এখন তীব্র সংকটই তৈরি হয়ে গেছে ! ফিলিস্তীনী প্রতিরোধ যোদ্ধারা এ পর্যন্ত ( ২২ জুন ২০২৩ জেনীন এলাকায় ) ৭ টি সশস্ত্র সাঁজোয়া যান ধ্বংস করেছে। বর্তমানে ( ফিলিস্তীনীদের প্রতিরোধের কারণে ) ইহুদী বসতি স্থাপন কারীরা নার্ভাস হয়ে পড়েছে ও ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে !!  আমরা ঠিকই শহীদ দিচ্ছি তবে আমরা ইসরাইলীদের থেকেও লাশ ফেলছি । ইসরাঈলীরা গতকালও ( ২১ জুন ২০২৩ ) ড্রোন ব্যবহার করেছে জেনীনে । ইসরাঈলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। "

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha