ফিলিস্তীন (ইকনা): ইসলামী বিপ্লবের রাহবারের সাথে সাক্ষাৎ : যিয়াদ নাখখালার মতে " রাহবার আয়াতুল্লাহ ইমাম খামেনেঈ সর্বদা ফিলিস্তীনের ময়দানেই উপস্থিত আছেন।

তিনি সব সময় ফিলিস্তীনী জনগণের ন্যায্য অধিকারের দৃঢ় সমর্থক । কয়েক বছর আগে তিনি বলেছিলেন যে গাযার মত কুদস ( জেরুজালেম ) ও পশ্চিম তীরকেও অবশ্যই সশস্ত্র ( مسلَّح ) করতে হবে। এখন রাহবারের এ কথা ও প্রতিশ্রুতি বাস্তবায়িত ও ময়দানী ভাবে কার্যকর হয়েছে। ইরান তার ওয়াদা ( অঙ্গিকার ও প্রতিশ্রুতি) পূর্ণ ও বাস্তবায়িত করেছে এবং প্রতিশ্রুতিবদ্ধ আছে ।
ইরান গাযা ও পশ্চিম তীরের মযলূম ফিলিস্তীনীদের এত সাহায্য করেও ক্লান্ত হচ্ছে না । আর ইরান যদি না থাকে তাহলে আমরা কোথায় পানাহ ( আশ্রয় ) নেব ? ফিলিস্তীনী জনগণকে নি:স্বার্থভাবে সাহায্য করার জন্য গোটা ইরানী জাতিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।"
মুহাম্মদ মুনীর হুসাইন খান