IQNA

22:58 - July 11, 2023
সংবাদ: 3474030

লং আইল্যান্ডে প্রথম মুসলিম ঐতিহ্য উৎসব

আমেরিকা (ইকনা): আমেরিকার লং আইল্যান্ডে প্রথমবারের মতো মুসলিম ঐতিহ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুলাই শনিবার শহরের টাউন হল পার্কে তা অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন বর্ণ, বয়স, পেশা ও ধর্মের লোকেরা অংশগ্রহণ করে। সামাজিক ঐক্য, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়।

লং আইল্যান্ডে প্রথম মুসলিম ঐতিহ্য উৎসব
উৎসবে মুসলিম সংস্কৃতি, খাদ্য, পোশাক ও মেহেদির প্রদর্শনী হয়। অনুষ্ঠানের আয়োজক লামিয়া এলকোলিলি বলেন, আজ আমরা ইতিহাস রচনা করলাম। মনুষ্যত্বের বার্তা নিয়ে বিভিন্ন সমাজ থেকে উঠে আসা আমার ভাই ও বোনেরা সমবেত হয়েছে। আমরা ভালোবাসার বার্তা দিতে এবং ঘৃণা প্রতিহত করতে চাই।
মুসলিম ঐতিহ্য উৎসবে মুসলিম ও অমুসলিম সবাই অংশগ্রহণ করে এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করে। জেসমিন রবিনসন স্বামী জেমস কিংয়ের সঙ্গে উৎসবে অংশ নেন। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই তারা সেখানে যান। কিং বলেন, ‘আমরা আগে থেকে কিছুই জানতাম না।
 
তবে আমি এখানে এসে আনন্দিত।’ রবিনসন বলেন, ‘সব কিছুই দৃষ্টিনন্দন। কাপড়গুলো বেশি সুন্দর। আমি অন্য সংস্কৃতির প্রশংসা করতে ভালোবাসি।’
উল্লেখ্য, নিউ ইয়র্কের লং আইল্যান্ডে মুসলমানের সংখ্যা ক্রমে বাড়ছে।
 
 
এক দশক আগে এখানে কেবল ২৪টি মসজিদ ছিল। বর্তমানে এখানে ৪০টির বেশি মসজিদ আছে। আগামী মাসে মুসলমানরা প্রথমবারের মতো হালাল পণ্যের প্রদর্শনী ও উৎসবের আয়োজন করছে।
সূত্র : অ্যাবাউট ইসলাম
 
 
 
captcha