
নেতানিয়াহু তার বাড়িতে অবস্থানকালে স্বল্প সময়ের জন্য জ্ঞান হারানোর পর তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। একই সময়ে ইহুদিবাদী টিভি চ্যানেল-১২ জানিয়েছে যে চিকিৎসকদের পরামর্শ অনুসারে বেনিয়ামিন নেতানিয়াহু শেবা তেল হাশোমির হাসপাতালের হৃদরোগ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেনএবং এ কারণে রোববারের সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক বাতিল করা হয়েছে এবং সোমবার পর্যন্ত তা স্থগিত করা হয়েছে।
নেতানিয়াহু হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তায় বলেছেন যে তিনি গতকাল টুপি ছাড়া এবং সূর্যের নীচে পানি ছাড়াই কাটিয়েছেন। সে কারণেই তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। নেতানিয়াহুর অসুস্থতা যে কারণে সংবাদে এসেছে তা মূলত নেতানিয়াহুর নতুন মন্ত্রিসভা গঠনের পর অধিকৃত ফিলিস্তিনকে নিয়ে বিশেষ এবং নজিরবিহীন রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের কারণে।
মূলত অধিকৃত ফিলিস্তিন ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন সংকট তৈরি করেছে। আর এ বিষয়টি স্বাভাবিকভাবেই নেতানিয়াহুর ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে যদিও তিনি তা নিজের ওপর না আনার চেষ্টা করছেন বা তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।