IQNA

কুরআনের সূরাসমূহ/ ১০৫

পাখি দ্বারা আল্লাহর শক্তি প্রদর্শন

23:08 - August 14, 2023
সংবাদ: 3474210
তেহরান (ইকনা): সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক-ধর্মীয় ঘটনার মধ্যে একটিতে, ইয়েমেনের রাজা কাবা ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ একটি অলৌকিকতার মাধ্যমে তার ক্ষমতা দেখিয়েছিলেন এবং কাবা ধ্বংস রোধ করেছিলেন।

পবিত্র কুরআনের ১০৫তম সূরার নাম “ফীল”। ৫টি আয়াত বিশিষ্ট এই সূরাটি পবিত্র কুরআনের শেষ পারায় অবস্থিত। এই সূরাটি মক্কী সূরা এবং নাযিলের ক্রমানুসারে এই সূরাটি ১৯তম সূরা যা প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)এর উপর নাযিল হয়েছে। 
এই সূরাটিকে "ফীল" বলা হয়, যার অর্থ হাতি; কারণ এটি "হাতির দল" এর কাহিনী নির্দেশ করে। একটি দল যারা কাবা ধ্বংস করার জন্য হাতির পিঠে চড়েছিল।
এই সূরাটি সেই বিখ্যাত ঐতিহাসিক কাহিনীকে নির্দেশ করে যে আল্লাহ কাবাকে কাফেরদের বাহিনী থেকে রক্ষা করেছিলেন যারা ইয়েমেন দেশ থেকে হাতিতে চড়ে এসেছিল। এই গল্পটি ইসলামের গর্বিত শত্রুদের জন্য একটি সতর্কবাণী যে তারা আল্লাহর শক্তির বিরুদ্ধে কম শক্তিশালী নয়। 
যে ব্যক্তি কাবা ধ্বংস করতে চেয়েছিল সে ছিল ইয়েমেনের রাজা আবরাহা নামে এক ব্যক্তি। আবরাহে যখন ইয়েমেনে ক্ষমতা লাভ করে, তখন সে মক্কার পবিত্র ও গুরুত্বপূর্ণ অবস্থান লক্ষ্য করে এবং দেখে কিভাবে বিভিন্ন শহর থেকে মানুষ এই শহরে যায় এবং সে এর কারণকে কাবা ঘর বলে মনে করে, তাই সে একটি বড় এবং সুন্দর গির্জা নির্মাণ করে। যাতে যারা কাবার প্রতি আগ্রহী, তারা পবিত্র কাবা ঘর ছেড়ে সেই গির্জার প্রতি মনোযোগ সৃষ্টি করে;  কিন্তু লোকেরা সেই গির্জাকে স্বাগত জানায় না, তাই সে প্রচুর পরিমাণে হাতি সংগ্রহ করে এবং মক্কার কাছাকাছি পৌঁছা পর্যন্ত তার অনুসারীদের নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়। এই শহরের লোকেরা আবরাহা বাহিনীকে দেখে ভয় পেয়ে শহর ছেড়ে পালিয়ে যায়।
সকালে আবরাহা যখন কাবার উদ্দেশে রওনা হতে যাচ্ছিল, তখন বহু সংখ্যক পাখি তাদের ঠোঁট এবং পায়ে পাথর নিয়ে তাদের দিকে উড়ে আসে। পাখিরা আবরাহার সৈন্যদের মাথায় পাথর ছুড়ে মারল। ঐতিহাসিক গ্রন্থে যা উল্লেখ আছে, সে অনুযায়ী প্রত্যেকটি পাথরই তার লক্ষ্য ভেদ করেছে এবং যখন সেই পাথর শত্রুদের পেটে আঘাত করেছে, তখন তাদের পেট ছিদ্র হয়ে গিয়েছে এবং যখন সেই পাথর শত্রুদের হাড়ে আঘাত করেছে, তখন তাদের হাড় ভেঙ্গে গেছে। ঐতিহাসিক গ্রন্থে যা উল্লেখ আছে, সে অনুযায়ী কোন পাথর নিশানায় বিদ্ধ না হলে মাটিতে পড়েনি, ছিঁড়ে না গেলে কারো পেটে আঘাত করেনি এবং হাড় ভেঙ্গে না গেলে আঘাত করেনি। আবরাহার মাথায় ও শরীরে পাথরের আঘাতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।
বলা হয় যে এটি ঘটেছিল ৫৭০ খ্রিস্টাব্দে এবং এটিকে "দ্যা ইয়ার অফ দ্য এলিফ্যান্ট" অর্থাৎ হস্তিবর্ষ বলা হয়; যে বছর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) জন্মগ্রহণ করেন।

 সূরা ফীল  
بِسمِ اللَّهِ الرَّحمـٰنِ الرَّحيمِ
অসীম দয়াময় ও অনন্ত করুণাময় আল্লাহর নামে

(১) তুমি কি প্রত্যক্ষ করনি তোমার প্রতিপালক হস্তিবাহিনীর সাথে কী আচরণ করেছিলেন? (২) তিনি কি তাদের (প্রতারণার) কৌশল ব্যর্থ করে দেননি? (৩) এবং তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, (৪) যারা তাদের ওপর মৃত্তিকাজাত কংকর নিক্ষেপ করল। (৫) অতঃপর তিনি তাদের চর্বিত তৃণ-সদৃশ করেন।

captcha