তেহরান (ইকনা): পৃথিবীর প্রথম মানুষ ও নবী আদম (আ.)-এর দুই সন্তানের নাম হাবিল ও কাবিল। কোরআনের বর্ণনা অনুসারে তাদের একজন (কাবিল) অপরজনকে হত্যা করেছিল। ধারণা করা হয়, এটাই মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড।

ইরশাদ হয়েছে, ‘অতঃপর তার মন তাকে ভ্রাতৃহত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো।’ (সুরা মায়িদা, আয়াত : ৩০)
ধারণা করা হয়, সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী কাসিয়ুন পর্বতে এই হত্যাকাণ্ড ঘটেছিল। স্থানীয়দের বিশ্বাস, এখানে দোয়া কবুল হয়। বর্তমানে সেখানে একটি ছোট মসজিদ গড়ে উঠেছে।
দর্শনার্থীরা সেখানে নামাজ পড়েন ও দোয়া করেন। তথ্য ও ছবি : মাদায়েন প্রজেক্ট