
ইসলামী শরিয়ত অতি প্রয়োজনে, যখন আর কোনোভাবেই সংসার টিকিয়ে রাখা সম্ভব নয়, তখন বিবাহবিচ্ছেদের অবকাশ দিয়েছে। তবু ইসলামের দৃষ্টিতে বিষয়টি অপছন্দনীয় ও অপ্রিয় বৈধ বস্তু। হাদিস শরিফে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় হালাল বিষয় হচ্ছে তালাক।’ (আবু দাউদ, হাদিস : ২১৭৭)
তাই নারী-পুরুষ উভয়ের কর্তব্য হলো যথাসাধ্য বিবাহবিচ্ছেদ থেকে দূরে থাকা।
অন্যদিকে অন্য কেউ যদি স্বামী-স্ত্রীর সংসার ভাঙার চেষ্টা করে এটা গর্হিত অপরাধ। স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো কবিরা গুনাহ।
যারা মানুষের সংসার ভাঙার কাজ করে, তারা মূলত শয়তানের প্রকাশ্য রূপ। বিবাহবিচ্ছেদ ঘটানোর মাধ্যমে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করা হয়।
মহানবী (সা.) বলেন, ‘নিশ্চয়ই ইবলিস শয়তান তার সিংহাসন পানির ওপর স্থাপন করে। অতঃপর মানুষকে বিভ্রান্ত করার জন্য তার নির্ধারিত সৈন্যদলকে পাঠায়। তাদের মধ্যে যে মানুষকে সবচেয়ে বেশি বিপথগামী করতে পারে, তাকে ইবলিস অতি আপন করে নেয়। তাদের কেউ যখন এসে বলে আমি এই এইভাবে বিভ্রান্ত করেছি, তখন ইবলিস বলে তুমি কিছুই করোনি। কিন্তু যখন তাদের কেউ এসে বলে যে আমি অমুক স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ না ঘটিয়ে ছাড়িনি।
মহান আল্লাহ আমাদের হেফাজত করুন।