IQNA

কুরআনের সূরাসমূহ/ ১১২

আল্লাহর গুন বর্ণনা করার জন্য একটি সূরা

20:35 - September 20, 2023
সংবাদ: 3474360
তেহরান (ইকনা): পবিত্র কুরআনে, বিভিন্ন সূরায় এবং আয়াত আল্লাহর গুন বর্ণনা করা হয়েছে, কিন্তু সূরা ইখলাস, যা একটি ছোট সূরা, যে খানে মহান আল্লাহর সম্পূর্ণ গুন বর্ণনা করা হয়েছে।

পবিত্র কুরআনের ১১২তম সূরার নাম “ইখলাস”। ৪টি আয়াত বিশিষ্ট এই সূরাটি পবিত্র কুরআনের শেষ পারায় অবস্থিত। এই সূরাটি মক্কী সূরা এবং নাযিলের ক্রমানুসারে এই সূরাটি ২২তম সূরা যা প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)এর উপর নাযিল হয়েছে। 
এই সূরার অপর নাম ‘তাওহীদ’। এই নামকরণের কারণ সম্পর্কে, এটিকে "তাওহীদ" বলা হয় কারণ এটি মহান আল্লাহকে এক হিসাবে বর্ণনা করেছে এবং এর বিষয়বস্তুর প্রতি মনোযোগ দেওয়া মানুষকে শিরক থেকে শুদ্ধ করে এবং এর পরে, মানুষ জাহান্নামের আগুন থেকে রক্ষা পায়।
এই সূরাটি নাযিল হওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে যে, মুশরিকরা ইসলামের নবী (সা.)-কে মহান আল্লাহের বর্ণনা দিতে বলেছিল। এই সূরাটি তাদের অনুরোধের জবাবে অবতীর্ণ হয়েছিল, যা আল্লাহের একটি সংক্ষিপ্ত কিন্তু সম্পূর্ণ বর্ণনা।
এই সূরার প্রথম আয়াতে বলা হয়েছে: " বলুন, তিনি আল্লাহ, এক।" "আহাদ" অর্থ এমন সারমর্ম যা গণনা করা যায় না এবং বৃদ্ধি করা যায় না এবং এই গুণটি শুধুমাত্র আল্লাহর জন্য ব্যবহৃত হয়।
দ্বিতীয় আয়াতে আল্লাহর একটি বিশেষ গুণের কথা বলা হয়েছে: الله الصمد আল্লাহ অমুখাপেক্ষী। "সামাদ" অর্থ যার কোন কিছুর প্রয়োজন নেই এবং অন্যের প্রয়োজনের সমাধান করা। সমস্ত প্রাণী তাঁর দিকে তাকিয়ে থাকে এবং তাঁর মাধ্যমে তাদের চাহিদা পূরণ করে এবং এই গুণটি একমাত্র আল্লাহর রয়েছে।
তৃতীয় আয়াতে বলা হয়েছে: " لم یلد و لم یولد:: তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি ।"
জন্ম গ্রহন করা বা জন্ম দেওয়া বিভাজ্যতা এবং রচনা ছাড়া কল্পনা করা যায় না, এবং প্রতিটি রচনার নিজস্ব অংশ প্রয়োজন, অথচ আল্লাহ হলেন "আহাদ" এবং "সামাদ" এবং স্ত্রী না থাকা এবং সন্তান না হওয়া এই দুটি আল্লাহর বৈশিষ্ট্য।
শেষ আয়াতে জোর দিয়ে বলা হয়েছে যে, আল্লাহর কোনো উপমা নেই: " ولم یکن له کفوا احد: এবং তাঁর সমতুল্য  কেউ নেই।"
এই আয়াত অনুসারে, কোন প্রাণীই সারমর্ম, গুণাবলী বা ক্ষমতায় আল্লাহর সমকক্ষ নয় এবং তার কোন উপমা নেই। এর কারণ যদি কেউ চরিত্র ও আচরণে আল্লাহর মতো হয়, তবে তার আল্লাহর প্রয়োজন নেই, অন্যদিকে "সামাদ" গুণের সংজ্ঞা অনুসারে সমস্ত প্রাণীই আল্লাহর প্রয়োজন অনুভব করে।

captcha