
মহানবী হযরত মুহাম্মাদ (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর বরকতময় জন্মদিন উপলক্ষে ব্যাংককের ইরানের সাংস্কৃতিক উপদেষ্টার ভবনের বেলায়েত হোসেইনিয়ায় ইরানি বাসিন্দা ও আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে এই উৎসব অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
এই অনুষ্ঠানটি ৫ম অক্টোবর ২০:৩০টায় আল্লাহর পবিত্র কালাম থেকে আয়াত তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং দোয়া কুমাইল পাঠের মাধ্যমে এই অনুষ্ঠান অব্যাহত থাকে।
এছাড়াও এই অনুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম শাখাওয়াতি শ্রোতাদের উদ্দেশ্যে মহানবী (সা.) ও ইমাম সাদিক (সা.) জীবনী সম্পর্কে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের শেষ অংশে আহলে বাইত (আ.)এর শানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মুহাম্মাদ হাস্সান জারে।