
১ম ফেব্রুয়ারী থেকে ১১ই ফেব্রুয়ারী (12 বাহমান থেকে 22 বাহমান) দাহেয়ে ফাজর ( ইসলামী বিপ্লব বিজয়ের উজ্জ্বল দশ প্রভাত ) । দীর্ঘ 15 বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে ইমাম খোমেইনি 12 বাহমান ( 1 ফেব্রুয়ারী 1979 ) স্বদেশ প্রত্যাবর্তন করেন। তিনি ঐ দিন ( 1 ফেব্রুয়ারী 1979 ) তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করে ও সাদর সম্ভাষণ জানিয়ে প্রসিদ্ধ , স্মরণীয় , মনোজ্ঞ, বিপ্লবী এ কোরাস সংগীত পরিবেশন করেন ছাত্র ও জনতা। স্মর্তব্য যে , 11 ফেব্রুয়ারী 1979 ( 22 বাহমান 1357 ফার্সী ) 2500 বছরের প্রাচীন শাহানশাহীর (রাজতন্ত্র) পতন ঘটিয়ে ইমাম খোমেইনি ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন । আজ ইসলামী বিপ্লব বিজয়ের 45 তম বর্ষ পূর্তি হতে যাচ্ছে। এ দীর্ঘ 45 বছর যাবৎ ইসলামী বিপ্লবী ইরান ও ইরানী জাতি বিশ্বগ্রাসী সাম্রাজ্যবাদী পরাশক্তি মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র) ও পাশ্চাত্যের বিরুদ্ধে অবিরাম ও নিরলস ভাবে প্রতিরোধ সংগ্রাম করে যাচ্ছে।
সংগীত :
খোমেইনি এই ইমম খোমেইনি এই ইমম
এই মো জ হেদ এই মাযহারে শারাফ
খোমেইনি হে ইমাম খোমেইনি হে ইমাম
হে মুজাহিদ হে সম্মানের ও মর্যাদার প্রতিমূর্তি
নীচে এ সংগীতের বাংলা তর্জমা পেশ করা হল :
বিপ্লবী সংগীতের নাম : খোমেইনি এই এমম ( খোমেইনী হে ইমাম ! )
পরিবেশনা : কোরাস
খোমেইনী এই এমম , খোমেইনী এই এমম
খোমেইনী হে ইমাম! খোমেইনী হে ইমাম!
এই মো -জ- হেদ এই মাযহারে শারাফ
হে মুজাহিদ ! হে সম্মান ও মর্যাদার প্রতিমূর্তি !
এই গোযাশতে যে জন্ দার রাহে হাদাফ্
অভিষ্ট লক্ষ্যপানে স্বীয় জীবন উৎসর্গ কারী
হার যামন্ মী রাসাদায্ থো ঈন্ নে দ
তোমার থেকে আসছে প্রতিনিয়ত এ আহ্বান ধ্বনি
এই আসীরনো মোস্তায'আফন্ বে প
হে বন্দী ও নিপীড়িত জনতা রুখে দাঁড়াও
যীরে বরে সেথাম্ যেন্দেগী বাসাস্ত্
অন্যায় অবিচারের অধীন যিন্দেগী (জীবন যাপন )আর নয়
নাযদে থঘূথীয়ন্ বান্দেগী বাসাস্ত্
তাগুতী সীমালংঘনকারীদের বন্দেগী ( আনুগত্য ) আর নয়
বোভাদ্ শোয়ারে থো বে রহে হাক্ব্ ক্বিয়ম্
তোমার শ্লোগান হচ্ছে সত্যের পথে কিয়াম ( বিপ্লব ও উত্থান )
যে ম থো র দরূদ যে ম থো র সালম্
তোমাকে আমাদের অভিনন্দন এবং তোমার প্রতি আমাদের সালাম।
.....
চূন্ থো আযমে সাফে দোশমানন্ কোনী
দুশমনদের ওপর ( শত্রুবুহ্যে ) হামলার সংকল্প তুমি নাও যখন
তার কে সার্ , তার্কে তান্ তার্কে জন্ কোনী
কোরবান ( উৎসর্গ ) কর তুমি স্বীয় মস্তক , দেহ ও প্রাণ তখন
নযাম্ অন্ আযমে দোশমান শে ক রে তো
লালন করি তোমার দুশমন শিকারের ( শত্রু নিধন ) দৃঢ় সংকল্প
খাশমে থো ক্বাহরে থো এক্বতেদরে থো
তোমার ক্রোধ হচ্ছে তোমার ক্ষমতা ও শৌর্য বীর্য
.....
লারযাদ্ আয্ নমে থো পয়েয়ে সেথাম্
কাঁপছে তোমার নাম শুনে অন্যায় অবিচারের ( সেথাম্ ) ভিত
পোশথে আহরীমানন্ গাশথে আয থো খাম্
তোমার দ্বারা বাঁকা হয়ে গেছে সব শয়তানের পিঠ
মার্যে তৌহীদ র হামচূ সাইংগারী
তৌহীদের অতন্দ্র প্রহরী তুমি
( খাঁটি তৌহীদী মতাদর্শের রক্ষক তুমি )
হফেযে মেল্লাতো দ্বীনো দাফতারী
মিল্লাত ( জাতি ), দ্বীন - ধর্ম ও প্রশাসনের রক্ষাকর্তা তুমি
......
ম হামে ইয়রে থো ইয়ভারে থোঈম্
তোমার বন্ধু ( ইয়র ) আমরা তোমার সাহায্যকারী ( ইয়ভার )
আমরা সবাই
দূস্ত্দরে থো, হামসাইংগারে থোঈম্
আমরা তোমাকে ভালোবাসি আর তোমার সহসংগ্রামী আমরা সবাই
এই হা ম সেয়ে থো ভের্দে যা ব নে ম
হে তোমার বীরত্ব গাঁথা আমাদের কণ্ঠে ( সদা ) রপ্ত মন্ত্র ও বচন
ঈন্ থো ঈ মাযহারে অরেমনে ম
তুমিই আমাদের আশা - আকাঙ্ক্ষার বহি : প্রকাশ ও ভাবমূর্তি
.....
রাহ্ নাবয়াদ্ চূ সোস্থী বে আযমে থো
তোমার দৃঢ় প্রত্যয়ের সমীপে সংগ্রামের পথ মন্থর হওয়া অনুচিত
মী হে র সাদ্ সেথামগার যে আযমে থো
যালেম তোমার দৃঢ় সংকল্পে ভীত সন্ত্রস্ত
ঈন্ ঈন্ থোঈ ঈন্ থোঈ ময়েয়ে ওমীদ্
তুমিই তুমিই আশার আলো
আয্ ক্বিয়মে থো শোদ্ রূয়ে ম সেপীদ্
তোমার ক্বিয়াম ও বিপ্লবে আমাদের মুখমণ্ডল হয়েছে শ্বেতশুভ্র
......
এই পেই আফকান্দে শূ র য়ে এঙ্ঘেলব্
হে বিপ্লবী পরিষদের প্রতিষ্ঠাতা
আয্ থো শোদ্ কখে খোদ্ কমেগন্ খা র ব্
তোমার দ্বারা হয়েছে স্বৈরাচারীদের প্রাসাদ বিরান ও ধ্বংস
ঈন্ যামন্ পেই ফেকান্ দার পা ন হে দ্বীন্
এখন তুমি দ্বীন - ধর্মের ছায়ায় ভিত স্থাপন কর
তারহে জোমহুরী মোহকাম ও মাথীন্
দৃঢ় ও মজবুত ভাবে ইসলামী প্রজাতন্ত্রের ।
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান