
ভারত মাযুরার ( মার্কিন যুক্তরাষ্ট্র ) কাছ থেকে ৩১টি এমকিউ -৯ বি ড্রোন ( MQ - 9 B Drones ) 3•99 বিলিয়ন ডলার দিয়ে কিনতে যাচ্ছে এবং এ ব্যাপারে চুক্তি এখন চূড়ান্ত। ( সূত্র: দ্য ইউরেশিয়া টাইমস )
এই খবর নিয়ে কিছু কথা :
এই পচা মাল কিনতে যাচ্ছে ভারত মাযুরার ( মার্কিন যুক্তরাষ্ট্র) কাছ থেকে! কারণ অত্যন্ত ব্যয়বহুল এই ড্রোন যার মূল্য ৩০ মিলিয়ন ডলার অথচ ভারত ৩১ টি এই ড্রোন কিনছে প্রতিটি ১২৯ মিলিয়ন দরে এবং মোট ৩•৯৯ বিলিয়ন ডলার ভারত দেবে ৩১ টি এই এমকিউ -৯ বি রিপার ড্রোন কিনতে। অথচ গত ৯ মাসে ইয়েমেনের হুথিরা ৬ টা রিপার ড্রোন ভূপাতিত করেছে । এ ছাড়া আরও দুটো এই মডেলের ড্রোন গত বছর ( ২০২৩ ) একটি ইরাকে এবং অপরটি রাশিয়ার জঙ্গি বিমানের সাথে ধাক্কা খেয়ে ইউক্রেন - রাশিয়া কৃষ্ণসাগর অঞ্চলে ভূপাতিত হয়েছে! অর্থাৎ অল্প সময়ের মধ্যে (২০২৩-২০২৪ ) মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) ৮ টা এমকিউ - ৯ রিপার ড্রোন হারাল যা এই ড্রোনের কার্যকারিতা সংক্রান্ত নেতিবাচক সংবাদ বটে ।
মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) কিছু সিস্টেম ড্রোনে বসিয়ে (ইনস্টল করে) ৩০ মিলিয়ন ডলারের এই রিপার ড্রোন ভারতের কাছে বিক্রি করতে যাচ্ছে ১২৯ মিলিয়ন ডলারে ! মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) ৩•৯৯ বিলিয়ন ডলারের ৩১টি রিপার ড্রোন বিক্রি করার মাধ্যমে চাণক্য কূট চরিত্রের ভরতের মাথায় এখন কাঁঠাল ভেঙে খাবে !!! যদি বলা হয় বেশ কিছু অত্যাধুনিক সিস্টেমে সজ্জিত হওয়ার জন্য রিপার ড্রোনের দাম ৩০ মিলিয়ন ডলার থেকে এক লাফে ১২৯ মিলিয়ন ডলার হয়ে গেছে যার মূল্য ৯০ মিলিয়ন ডলারের সর্বাধুনিক এফ - ৩৫ জঙ্গি বিমানের মূল্যের চাইতেও অনেক বেশি !!!!! তাহলে এত সব অত্যাধুনিক সিস্টেম কেন মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র) তাঁর নিজের ব্যবহৃত এমকিউ রিপার ড্রোনে বসায় নি ?!! এগুলো বসালে তো ৮ টা এমকিউ রিপার ড্রোন ইয়ামানীদের হাতে , ইরাকে এবং ইউক্রেন - রুশ বকৃষ্ণসাগর অঞ্চলে ভূপাতিত হত না । আর এ থেকে প্রমাণিত হয় যে ইয়ামানীরা অত্যাধুনিক ৬টা মার্কিন এমকিউ -৯ রিপার ড্রোন ভূপাতিত করে প্রমাণ করেছে যে যতটা তাদেরকে ভয়ঙ্কর ও দুর্দান্ত (formidable) মনে করা হত তার চেয়ে তারা ( ইয়ামানীরা ) অনেক বেশি ভয়ঙ্কর ও দুর্দান্ত (formidable ) এবং তারা ( ইয়ামানীরা) ইরানের দেওয়া প্রযুক্তি ব্যবহার করে ঐ ৬টা ড্রোন ভূপাতিত করেছে। তাহলে এ থেকে প্রমাণিত হয় মার্কিন প্রযুক্তির ওপর ইরানী প্রযুক্তির শ্রেষ্ঠত্ব !!!
দেখুন কিভাবে মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র) অত্যন্ত চিকন ,কূট ও শঠ বুদ্ধির ভারতের কাছ থেকেও বিশাল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে ?!!!
অত্যাধুনিক প্রযুক্তির কথা বলে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) , যুরা( যুক্তরাজ্য )ও পশ্চিমারা এভাবে বিস্তর অর্থ বিভিন্ন দেশের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে।
ভারত এখন মার্কিন এমকিউ রিপার ড্রোন কিনার জন্য অন্ধ ও মরিয়া । তাই ভারত এ সব কিছু আর বিবেচনা করছে না এবং এই ড্রোনের এসব ত্রুটি এখন তার চোখেও পড়ছে না !!!
এটাই হচ্ছে অন্ধ পাশ্চাত্য ভক্তি ও প্রেম !!!!
মুহাম্মদ মুনীর হুসাইন খান