IQNA

চেষ্টা করেও গ্রিন হাউস গ্যাসের ব্যবহার আটকানো যায়নি

13:06 - August 29, 2024
সংবাদ: 3475953
ইকনা- আমাদের প্রত্যেককে গ্রিন হাউস গ্যাসের ব্যবহার কমানোর দায়িত্ব নিতে হবে। না হলে যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেই তালিকায় আমাদের দেশ ( ভারত ) খুব উপরের দিকে থাকবে।’ কাজেই ‘শেষের সেই ভয়ঙ্কর দিন’ যে এগিয়ে আসছে, সেই আশঙ্কা পুরোমাত্রায় রয়েছে।

আমাদের প্রত্যেককে গ্রিন হাউস গ্যাসের ব্যবহার কমানোর দায়িত্ব নিতে হবে। না হলে যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেই তালিকায় আমাদের দেশ ( ভারত ) খুব উপরের দিকে থাকবে।’ কাজেই ‘শেষের সেই ভয়ঙ্কর দিন’ যে এগিয়ে আসছে, সেই আশঙ্কা পুরোমাত্রায় রয়েছে।
মন্তব্য :
যদি ভারতের ( অর্থাৎ পশ্চিম বঙ্গের)সুন্দর বনে যদি মাটি বসে ও দেবে যেতে থাকে এবং ভারত বিশেষ করে পশ্চিম বাংলা যদি সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশগুলোর তালিকায় খুব উপরের দিকে থাকে তাহলে বাংলাদেশের কী হবে ?!!! কারণ পলি মাটি দিয়ে গঠিত বদ্বীপ অঞ্চল হওয়ার জন্য বাংলাদেশ অত্যন্ত নীচু অঞ্চল ও সমুদ্র পৃষ্ঠ হতে একটু সামান্য উঁচু । তাই যে অবস্থা ভারতের পশ্চিম বঙ্গের সুন্দর বনে বিরাজমান অর্থাৎ সেখানে মাটি বসে যাচ্ছে সেই একই ধরনের অবস্থা বাংলাদেশের অনেক অঞ্চলে হতে পারে অর্থাৎ মাটি বসে ও দেবে যেতে  থাকবে !! 
এ আশঙ্কা তো থাকছেই।

পৃথিবীর এ অবস্থার জন্য মানুষের আচরণ বিশেষ করে পশ্চিমাদের ( ইউরোপ ও পাশ্চাত্য) তথাকথিত রেনেসাঁ ও শিল্প ও প্রযুক্তি বিপ্লব এবং সমগ্র বিশ্ব ব্যাপী লাগামহীন নিয়ন্ত্রণহীন ব্যাপক আধুনিক শিল্পায়ন ই বহুলাংশে দায়ী প্রকৃতি ও পরিবেশের দূষণ ও ধ্বংস সাধন করার জন্য । আর এই দূষণ ও ধ্বংস সাধনের জন্যই বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে ও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দ্রুত গতিতে এবং অত্যন্ত দ্রুত গতিতে মেরু বরফ গলে সমুদ্র তল ও পৃষ্ঠ বাড়িয়ে ও উঁচু করে দিচ্ছে।

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha