IQNA

"সাক্বা"-র পক্ষ থেকে এক পবিত্র নিবেদন...

12:15 - December 12, 2024
সংবাদ: 3476511
ইকনা- আমার জীবনের জটিল সময়গুলোতে আমি সবসময়ই আশ্রয় নিই মহীয়সী উম্মুল বানিন (সালামুল্লাহ আলাইহা)-এর ছায়াতলে। যখনই কোনো দুর্যোগ আমাকে গ্রাস করে, আমি তাঁর উদ্দেশ্যে ১০০টি দরূদ নযর করি। আর যখন আমার অন্তর হযরত আব্বাস (আলাইহিস সালাম)-এর সান্নিধ্য প্রার্থনা করে, তখন আমি তাঁকে তাঁর পবিত্র মাতার নামে আহ্বান জানাই।

আয়াতুল্লাহ মুজতাহেদি তেহরানি (রহ.):
আমার জীবনের জটিল সময়গুলোতে আমি সবসময়ই আশ্রয় নিই মহীয়সী উম্মুল বানিন (সালামুল্লাহ আলাইহা)-এর ছায়াতলে। যখনই কোনো দুর্যোগ আমাকে গ্রাস করে, আমি তাঁর উদ্দেশ্যে ১০০টি দরূদ নযর করি। আর যখন আমার অন্তর হযরত আব্বাস (আলাইহিস সালাম)-এর সান্নিধ্য প্রার্থনা করে, তখন আমি তাঁকে তাঁর পবিত্র মাতার নামে আহ্বান জানাই।

আয়াতুল্লাহ সাইয়েদ মুজতবা বেহেশতি:
এক কঠিন সমস্যা আমাকে ৪-৫ বছর ধরে গ্রাস করে রেখেছিল। হঠাৎ মদিনার বাকী কবরস্থানে এক প্রাজ্ঞ ব্যক্তি আমার সঙ্গে দেখা করলেন। তিনি আমার হাত ধরে হযরত উম্মুল বানিন (সালামুল্লাহ আলাইহা)-এর পবিত্র মাজারের দিকে নিয়ে গেলেন। সেখানে গিয়ে বললেন,
"এখানে ৫০০ দরূদ নযর করো। তার মধ্যে ১০০ দরূদ এই মুহূর্তেই পাঠ করো এবং বাকি ৪০০ দরূদ তোমার প্রার্থিত কাজ পূর্ণ হওয়ার পরে পাঠ করো।"
অবিশ্বাস্য হলেও সত্য, আমার দীর্ঘকালীন সমস্যার সমাধান হয়ে গেল।

হুজ্জতুল ইসলাম আলী মুকাদ্দাদী (রহ.) তার পিতৃব্য শায়খ হাসান আলী নোখুদাকি ইসফাহানি (রহ.) থেকে বর্ণনা করেন:
নতুন চাঁদের আগমনে, টানা তিনটি বৃহস্পতিবার হযরত আব্বাস (আলাইহিস সালাম)-এর পক্ষ থেকে সূরা ইয়াসিন তিনবার পাঠ করো এবং সেই সওয়াব নিবেদন করো উম্মুল বানিন (সালামুল্লাহ আলাইহা)-এর পবিত্র দরবারে। এরপর চতুর্থ বৃহস্পতিবার একবার সূরা ইয়াসিন পাঠ করে সেই সওয়াব আবার উৎসর্গ করো তাঁকে। এভাবে ঈমান ও বিশ্বাসের শক্তিতে তোমার প্রার্থনা পূর্ণতা পাবে।
উৎস: যিকিরে মাহবুব।

পবিত্র হযরত আব্বাস আলাইহিস সালাম-এর পক্ষ থেকে, তাঁর মহান মাতা উম্মুল বানিন (সালামুল্লাহ আলাইহা)-এর উদ্দেশ্যে অন্তরের অন্তঃস্থল থেকে দরূদ নিবেদন করুন।

 

captcha