
সাহীফা - ই সাজ্জাদিয়ার ২৭ নং দুআয় ( - এ দুআটি মুসলিম বিশ্বের সীমান্তরক্ষী ও প্রহরীদের উদ্দেশ্যে নিবেদিত ) মহানবীর (সাঃ ) আহলুল বাইতের ( আ ) ১২ মাসূম ইমামের ( আ ) ৪র্থ মাসূম ইমাম আলী ইবনুল হুসাইন যাইনুল আবিদীন ( আ ) কলেরা যে পানিবাহিত তা উল্লেখ করেছেন এভাবে : হে আল্লাহ! আপনি তাদের ( অর্থাৎ মুসলিম উম্মাহ এবং ইসলামী সাম্রাজ্যের সীমান্ত প্রহরী ও রক্ষীদের শত্রুদের ) পানীয় জল সমূহকে ওয়াবা ( মহামারী রোগ অর্থাৎ পানিবাহিত সংক্রমক রোগ ও ব্যাধি যেমন : কলেরা ) দিয়ে মিশ্রিত করে দিন ;
اَللّٰهُمَّ وَامْزُجْ مِیَاهَهُمْ بِالْوَبَاءِ ....
( যাতে তারা - ইসলাম ও মুসলমানদের দুশমনরা - দুষিত পানি পান করে ওয়াবা অর্থাৎ কলেরা সহ বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যায় )
অথচ ইমাম যাইনুল আবিদীন ( আ ) এর প্রায় ১২০০ বছর পরে ব্রিটিশ চিকিৎসক জন স্নো ১৮৫৪ সালে কলেরা মহামারীর সাথে দুষিত পানির যে সম্পর্ক রয়েছে তা আবিষ্কার করেন।
( দ্রঃ https://www.rcseng.ac.uk/library-and-publications/library/blog/mapping-disease-john-snow-and-cholera/ )
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান